কম বাজেটের ফ্রিল্যান্সিং করার জন্য সেরা কয়েকটি ল্যাপটপ ২০২৬

বিসমিল্লাহির রাহমানির রাহিম,

প্রিয় পাঠক- আসসালামু আলাইকুম, ২০২৬ সালে এসে আপনি ফ্রিল্যান্সিং করার জন্য কম বা সাশ্রয়ী বাজেটের মধ্যে আপনার পছন্দের দুর্দান্ত পারফরম্যান্সসহ ল্যাপটপ কিনা নিয়ে চিন্তিত। চিন্তার কোন কারণ নেই, আমরা আপনার জন্য আপনার বাজেটের মধ্যেই কিছু ভালোমানের ল্যাপটপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।

কম-বাজেটের-ফ্রিল্যান্সিং-করার-জন্য-সেরা-কয়েকটি-ল্যাপটপ-২০২৬

যাতে আপনি আপনার পছন্দের সেরা ল্যাপটপটি সহজেই কিনে নিতে পারেন। তাই আজকে আমাদের আর্টিকেলের আলোচনার বিষয় হচ্ছে, ‘কম বাজেটের ফ্রিল্যান্সিং করার জন্য সেরা কয়েকটি ল্যাপটপ ২০২৬’

পেজ সূচিপত্রঃ কম বাজেটের ফ্রিল্যান্সিং করার জন্য সেরা কয়েকটি ল্যাপটপ ২০২৬

কম বাজেটের ফ্রিল্যান্সিং করার জন্য সেরা কয়েকটি ল্যাপটপ ২০২৬

২০২৬ সালে কম বাজেটে অর্থাৎ সাশ্রয়ী দামে  ভালো ল্যাপটপ পাওয়া কি সম্ভব? অবশ্যই সম্ভব! আমি যে ল্যাপটপ গুলোর কথা বলবো সেখানে আপনি পাবেন আধুনিক প্রসেসর, পারফেক্ট র‍্যাম সাইজ, ব্যাটারি লাইফ এবং উজ্জ্বল ডিসপ্লে, যা আপনাকে দিবে সেরা পারফর্মেন্স। 

বর্তমান বিশ্বে ফ্রিল্যান্সিং বেশ জনপ্রিয় একটি পেশা এবং এর মাধ্যমে অনেকেই মাসে লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করছে। তবে আপনি যদি এই কাজটি করতে চান তাহলে আপনার ভালো মানের একটি ল্যাপটপের প্রয়োজন হবে।

কিন্তু প্রশ্ন হলো, ঠিক কোন ল্যাপটপটি আপনার কাজের জন্য সেরা? গ্রাফিক ডিজাইন, কন্টেন্ট রাইটিং, ভিডিও এডিটিং কিংবা ওয়েব ডেভেলপমেন্ট প্রত্যেক কাজের জন্যই ল্যাপটপের নির্দিষ্ট কিছু ফিচার থাকা জরুরি।

প্রয়োজনীয় ফিচার সমৃদ্ধ  ল্যাপটপ না হলে কাজের গতি কমে যেতে পারে আবার কাজের আউটপুটও নিম্নমানের হতে পারে। তাই নিজের প্রয়োজন অনুযায়ী সেরা ল্যাপটপ বাছাই করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।

আর তাই এমন কিছু ভালো মানের কম বাজেটের মধ্যে ল্যাপটপ সম্পর্কে জেনে নিন যে গুলো ফ্রিল্যান্সিং কাজের জন্যে ভালো হবে। যেমন-

  • Acer Aspire 15 AS15-42 Ryzen 5 7430U
  • HP EliteBook 845 G7 Ryzen 5 4500U
  • Lenovo IdeaPad Slim 3 15AMN8 Ryzen 5 7520U
  • Dell Vostro 3520 15.6” Intel i3-1215U
  • ASUS Vivobook Go 15 E1504F

Acer Aspire 15 AS15-42 Ryzen 5 7430U ল্যাপটপটি সম্পর্কে বিস্তারিত জেনে নিন

Acer Aspire 15 AS15-42 Ryzen 5 7430U ল্যাপটপটি ছাত্রছাত্রী বিশেষ করে ফ্রিল্যান্সারদের জন্য, পেশাদার এবং সাধারণ ব্যবহারকারীদের জন্য নির্ভরযোগ্য পারফরম্যান্স দেওয়ার উদ্দেশ্যে ডিজাইন করা হয়েছে। এটি 6টি কোর এবং 12টি থ্রেডযুক্ত AMD Ryzen 5 7430U প্রসেসর দ্বারা চালিত। এই Acer ল্যাপটপটি সাবলীল মাল্টিটাস্কিং এবং দৈনন্দিন অ্যাপ্লিকেশনগুলোর কার্যকর পরিচালনা নিশ্চিত করে।

Acer-Aspire-15-AS15-42-Ryzen-5-7430U-ল্যাপটপটি-সম্পর্কে-বিস্তারিত

8জিবি ডিডিআর4 র‍্যাম এবং একটি দ্রুতগতির 512জিবি এনভিএমই এসএসডি-সহ Acer Aspire 15 AS15-42 ল্যাপটপটি দ্রুত সাড়া দেওয়ার মতো গতি এবং ডকুমেন্ট, অ্যাপ ও মিডিয়ার জন্য পর্যাপ্ত স্টোরেজ প্রদান করে।

পিওর সিলভার রঙে তৈরি Acer Aspire 15 AS15-42 ল্যাপটপটি স্টাইল এবং স্থায়িত্বের এক চমৎকার মেলবন্ধন। দীর্ঘস্থায়ী ব্যাটারি দ্বারা চালিত হওয়ায় এটি দৈনন্দিন কাজকর্ম এবং বিনোদনের জন্য উপযুক্ত।

ওয়ারেন্টি সাপোর্ট সহ এই Acer Aspire 15 ল্যাপটপটি পারফরম্যান্স, বহনযোগ্যতা এবং নির্ভরযোগ্যতার মধ্যে ভারসাম্য রক্ষা করে, যা একটি নির্ভরযোগ্য Acer Aspire 15 ল্যাপটপের সন্ধানকারী ব্যবহারকারীদের জন্য এটিকে একটি চমৎকার পছন্দ করে তুলেছে।

নিচে ল্যাপটপটির যাবতীয় স্পেসিফিকেশন তুলে ধরা হলোঃ

  • ল্যাপটপটির মূল বৈশিষ্ট্যসমূহ:

👉 ব্র্যান্ড: Acer

👉 মডেল: Aspire 15 AS15-42

👉 অপারেটিং সিস্টেম: Free-Dos

👉 এমপিএন: UN.34QSI.00V

👉 প্রসেসর: AMD Ryzen 5 7430U (16MB L3 ক্যাশ, সর্বোচ্চ 4.30GHz)

👉 র‍্যাম: 8GB DDR4 3200MHz, স্টোরেজ: 512GB NVMe Gen3 SSD আপ টু 1TB

👉 ডিসপ্লে: 15.6" FHD (1920x1080) IPS LED ডিসপ্লে, 60 Hz

👉 বৈশিষ্ট্যসমূহ: ব্যাকলিট কিবোর্ড, স্টেরিও স্পিকার, Wi-Fi 6, HD ওয়েবক্যাম ১৫ ল্যাপটপ।

  • নেটওয়ার্ক এবং কানেক্টিভিটি:

👉 ওয়াইফাই: Wi-Fi 6 802.11a/b/g/n/ac+ax

👉 ব্লুটুথ: Bluetooth 5.1

  • পাওয়ার:

👉 ব্যাটারি টাইপ: 3-cell Lithium Ion (Li-Ion)

👉 ব্যাটারি ক্যাপাসিটি: 55Wh এবং সাথে 65W AC Adapter

  • ফিজিক্যাল স্পেসিফিকেশন:

👉 কালার: Pure Silver

👉 ডাইম্যানসন্স: 360.8 x 253.33 x 19.3mm

👉 ওয়েট: 1.79 kg

  • প্রাইস ইন বিডি: ৭০,৪০০ টাকা।

HP EliteBook 845 G7 Ryzen 5 4500U সম্পর্কে বিস্তারিত আলোচনা জানুন

HP EliteBook 845 G7 হলো একটি প্রিমিয়াম ল্যাপটপ, যা 6 কোরের AMD Ryzen 5 প্রসেসর দ্বারা চালিত। এই ল্যাপটপটি অফিসের কাজ, অনলাইন ক্লাস, ভিডিও কনফারেন্সিং এবং হালকা সৃজনশীল কাজের জন্য সাবলীল মাল্টিটাস্কিং, দ্রুত পারফরম্যান্স এবং নির্ভরযোগ্য প্রোডাক্টিভিটি প্রদান করে।

HP-EliteBook-845-G7-Ryzen-5-4500U-সম্পর্কে-বিস্তারিত-আলোচনা

16 জিবি ডিডিআর4 র‍্যাম এবং 256 জিবি এনভিএমই এসএসডি থাকায় এটি দ্রুত বুট টাইম, নির্বিঘ্ন অ্যাপ্লিকেশন পারফরম্যান্স এবং ডকুমেন্ট, মিডিয়া ও সফটওয়্যারের জন্য পর্যাপ্ত স্টোরেজ নিশ্চিত করে।

এর 14-ইঞ্চি ফুল এইচডি (1920 x1080) আইপিএস অ্যান্টি-গ্লেয়ার ডিসপ্লে পেশাদার, শিক্ষার্থী এবং ফ্রিল্যান্সারদের জন্য স্পষ্ট ও প্রাণবন্ত ভিজ্যুয়াল প্রদান করে।

নিচে ল্যাপটপটির যাবতীয় স্পেসিফিকেশন তুলে ধরা হলোঃ

  • ল্যাপটপটির মূল বৈশিষ্ট্যসমূহ:

👉 ব্র্যান্ড: HP

👉 মডেল: EliteBook 845 G7 Notebook PC

👉 অপারেটিং সিস্টেম: Windows 10 Original

👉 প্রসেসর:  AMD Ryzen 5 4500U / 5500U (6 Cores, up to 4.0 GHz)

👉 র‍্যাম: 8 GB DDR4-3200 MHz SDRAM (2 x 8 GB), স্টোরেজ: 256GB NVMe SSD

👉 ডিসপ্লে: 14.0" FHD IPS anti-glare WLED-backlit, 250 nits, 45% NTSC (1920 x 1080)

👉 বৈশিষ্ট্যসমূহ: ব্যাকলিট কিবোর্ড, ফিঙ্গারপ্রিন্ট রিডার, এইচডি ওয়েবক্যাম, ওয়াই-ফাই ৬

  • নেটওয়ার্ক এবং কানেক্টিভিটি:

👉 ওয়াইফাই: Wi-Fi 6 connectivity

👉 ব্লুটুথ: Bluetooth 5.1

  • পাওয়ার:

👉 ব্যাটারি টাইপ: 3-cell

👉 লেবেল ক্যাপাসিটি: 11.55V-53Wh-4580mAh

👉 রিয়েল ক্যাপাসিটি: 4600mAh

  • ফিজিক্যাল স্পেসিফিকেশন:

👉 কালার: Silver

👉 ডাইম্যানসন্স: 12.73 x 8.45 x 0.71 in

👉 ওয়েট: 1.347 kg (2.97 lb)

  • প্রাইস ইন বিডি: ৩৮,০০০ টাকা।

Lenovo IdeaPad Slim 3 15AMN8 Ryzen 5 7520U-  এই ডিভাইসটি সম্পর্কে সমস্তকিছু দেখুন

Lenovo IdeaPad Slim 3 15AMN8 হলো একটি অত্যাধুনিক ল্যাপটপ যা কর্মক্ষমতা এবং আনন্দ বাড়ানোর জন্য ডিজাইন করা হয়েছে। এই ল্যাপটপটি শক্তিশালী AMD Ryzen 5 7520U সিপিইউ দ্বারা চালিত, যেটিতে 2.8 থেকে 4.3GHz ক্লক স্পিডের 4টি কোর এবং 8টি থ্রেড এবং একটি বিশাল 2MB L2 / 4MB L3 ক্যাশে রয়েছে। এটি ভারী কাজের জন্য সাবলীল মাল্টিটাস্কিং এবং কার্যকর পারফরম্যান্স প্রদান করে।

Lenovo-IdeaPad-Slim-3-15AMN8-Ryzen-5-7520U---এই-ডিভাইসটি-সম্পর্কে-সমস্তকিছু

এই প্রসেসিং ক্ষমতার সাথে রয়েছে বিশাল 16GB DDR4 র‍্যাম, যা ল্যাপটপটিকে কঠিন কাজ সহজে সম্পাদন করতে সাহায্য করে। এতে থাকা 512GB SSD স্টোরেজকে সহজ করে তোলে এবং আপনার ডেটা, প্রোগ্রাম এবং ভিডিওর জন্য গতি ও পর্যাপ্ত ধারণক্ষমতা প্রদান করে।

ল্যাপটপটিতে 1920x1080 রেজোলিউশনের একটি চমৎকার 15.6-ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে রয়েছে, যা জটিল কাজ করার সময়ও একটি আকর্ষণীয় দেখার অভিজ্ঞতার জন্য উজ্জ্বল এবং রঙিন গ্রাফিক্স প্রদান করে।

নিচে ল্যাপটপটির যাবতীয় স্পেসিফিকেশন তুলে ধরা হলোঃ

  • ল্যাপটপটির মূল বৈশিষ্ট্যসমূহ:

👉 ব্র্যান্ড: Lenovo

👉 মডেল: IdeaPad Slim 3 15AMN8

👉 অপারেটিং সিস্টেম: Windows 11 Home

👉 এমপিএন:  82XQ00DELK

👉 প্রসেসর: AMD Ryzen 5 7520U (4C / 8T, 2.8 / 4.3GHz, 2MB L2 / 4MB L3)

👉 র‍্যাম: 16GB DDR5, স্টোরেজ: 512GB SSD

👉 ডিসপ্লে: 15.6" FHD (1920x1080) IPS

👉 বৈশিষ্ট্যসমূহ: ব্যাকলিট কিবোর্ড, ক্যামেরা প্রাইভেসি শাটার।

  • নেটওয়ার্ক এবং কানেক্টিভিটি:

👉 ওয়াইফাই: Wi-Fi 6, 11ax 2x2

👉 ব্লুটুথ: Bluetooth 5.1

  • পাওয়ার:

👉 ব্যাটারি টাইপ: Integrated

👉 ব্যাটারি ক্যাপাসিটি: 47Wh এবং সাথে 65W round tip (3-pin)

  • ফিজিক্যাল স্পেসিফিকেশন:

👉 কালার: Abyss Blue

👉 ডাইম্যানসন্স: 359.3 x 235 x 17.9 mm (14.15 x 9.25 x 0.70 inches)

👉 ওয়েট: 1.62 kg (3.57 lbs)

  • প্রাইস ইন বিডি: ৬৬,৫০০ টাকা।

Dell Vostro 3520 15.6” Intel i3-1215U- আপনার পছন্দের সেরা ল্যাপটপটি সম্পর্কে জেনে নিন

২০২৬ সালে বাজেটের মধ্যে শক্তিশালী পারফরম্যান্স, টেকসই ও দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ সহ একটি ল্যাপটপ খুঁজে থাকেন তাহলে Dell Vostro 15 3520 আপনার জন্য আদর্শ ল্যাপটপ।ল্যাপটপটি 12th Gen Intel Core i3-1215U প্রসেসর দ্বারা পরিচালিত, যা আপনাকে দ্রুত এবং নির্ভরযোগ্য পারফরম্যান্স দেবে। এর সাথে 8GB DDR4 RAM এবং 512GB NVMe SSD রয়েছে, যা মাল্টিটাস্কিং ও দ্রুত ডাটা এক্সেসের জন্য উপযুক্ত।

Dell-Vostro-3520-15.6”-Intel-i3-1215U--আপনার-পছন্দের-সেরা-ল্যাপটপটি-সম্পর্কে-জেনে-নিন

Dell Vostro 15 3520 এর 15.6 ইঞ্চি FHD ডিসপ্লে আপনাকে অসাধারণ ভিউ দিয়ে থাকে।এছাড়া, Intel UHD Graphics গ্রাফিক্সের সাহায্যে আপনি হালকা গ্রাফিক্স ও ফ্রিল্যান্সিংয়ের কাজ এবং ভিডিও স্ট্রিমিং খুব সহজেই উপভোগ করতে পারবেন।

Windows 11 অপারেটিং সিস্টেম এবং AI-powered multitasking ফিচার আপনার কাজের গতিকে আরও উন্নত করবে, আর ExpressCharge প্রযুক্তি দ্রুত চার্জিং নিশ্চিত করে। এর 3-Cell লিথিয়াম আয়ন ব্যাটারি আপনাকে দীর্ঘক্ষণ কাজ করার সুবিধা দেয়।

নিচে ল্যাপটপটির যাবতীয় স্পেসিফিকেশন তুলে ধরা হলোঃ

  • ল্যাপটপটির মূল বৈশিষ্ট্যসমূহ:

👉 ব্র্যান্ড: Dell

👉 মডেল: Vostro 15 3520

👉 অপারেটিং সিস্টেম: FREE DOS

👉 প্রসেসর: Intel Core i3-1215U (10M Cache, 1.20 GHz up to 4.40 GHz)

👉 গ্রাফিক্স: Intel UHD Dedicated Graphics

👉 র‍্যাম:  8GB DDR4 2666MHz , স্টোরেজ: 512GB NVMe PCIe SSD

👉 ডিসপ্লে: 15.6" FHD(1920x1080),60 Hz,Non-Touch Display

  • নেটওয়ার্ক এবং কানেক্টিভিটি:

👉 ওয়াইফাই: WiFi 802.11ac 1 × 1

👉 ব্লুটুথ: Bluetooth 5.0 Wireless Card

  • পাওয়ার:

👉 ব্যাটারি টাইপ: 3 cell Integrated battery

👉 ব্যাটারি ক্যাপাসিটি: 41 WHr battery unitএবং সাথে 65 W AC Adapter

  • ফিজিক্যাল স্পেসিফিকেশন:

👉 কালার: Grey

👉 ডাইম্যানসন্স: ‎358.50 x 235.56 x 18.9mm

👉 ওয়েট: 1.69 Kg (3.72 lbs)

  • প্রাইস ইন বিডি: ৪৫,০০০ টাকা।

ASUS Vivobook Go 15 E1504F- সম্পর্কে বিস্তারিত জানুন

4.3 গিগাহার্টজ পর্যন্ত গতিসম্পন্ন এ AMD Ryzen 5 7520U প্রসেসরের সাহায্যে ফ্রিল্যান্সিংয়ের ও দৈনন্দিন কাজগুলো মসৃণভাবে সম্পন্ন করা যায়। ইন্টিগ্রেটেড এএমডি রেডিয়ন গ্রাফিক্সের মাধ্যমে দৈনন্দিন কম্পিউটিংয়ের জন্য স্পষ্ট ভিজ্যুয়াল উপভোগ করা যায়। 8 GB of LPDDR5 RAM এর সাহায্যে দক্ষ মাল্টিটাস্কিং এবং প্রোডাকশন উপভোগ্য।

ASUS-Vivobook-Go-15-E1504F--সম্পর্কে-বিস্তারিত-জানুন

ল্যাপটপটিতে 1920 x 1080 রেজোলিউশনের 15.6" FHD ডিসপ্লেতে ঝকঝকে ও স্পষ্ট ভিজ্যুয়ালের অভিজ্ঞতা পাবেন। 512GB M.2 NVMe PCIe 3.0 SSD- এর মাধ্যমে দ্রুত বুট টাইম এবং পর্যাপ্ত স্টোরেজের সুবিধা পাওয়া যায়।

1.4mm কী-ট্র্যাভেলসহ চিকলেট কিবোর্ডে আরামে টাইপ করুন এবং প্রিসিশন টাচপ্যাডের সাহায্যে সহজে নেভিগেট যোগ্য। 42WHrs, 3-cell Li-ion ব্যাটারি এবং  45W পাওয়ার অ্যাডাপ্টারের মাধ্যমে দীর্ঘক্ষণ প্রোডাক্টিভিটির সুবিধা সম্বলিত।

নিচে ল্যাপটপটির যাবতীয় স্পেসিফিকেশন তুলে ধরা হলোঃ

  • ল্যাপটপটির মূল বৈশিষ্ট্যসমূহ:

👉 ব্র্যান্ড: ASUS

👉 মডেল: Vivobook Go 15 E1504F

👉 অপারেটিং সিস্টেম: Windows 11 Home

👉 প্রসেসর: AMD Ryzen 5 7520U Mobile Processor

👉 গ্রাফিক্স: AMD Radeon Graphics

👉 র‍্যাম: 16GB LPDDR5 on board, স্টোরেজ: 512GB M.2 NVMe PCIe 3.0 SSD

👉 ডিসপ্লে: 15.6-inch, FHD (1920 x 1080) , 16:9 aspect ratio Display

👉 অন্যান্য বৈশিষ্ট্য: ওয়েবক্যাম, এইচডি ক্যামেরা | স্টেরিও স্পিকার | অন্তর্নির্মিত অ্যারে মাইক্রোফোন

  • নেটওয়ার্ক এবং কানেক্টিভিটি:

👉 ওয়াইফাই: Wi-Fi 6E(802.11ax) (Dual band)

👉 ব্লুটুথ: Bluetooth® 5.3

  • পাওয়ার:

👉 ব্যাটারি টাইপ: 3 cell, Li-ion polymer

👉 ব্যাটারি ক্যাপাসিটি: 42WHrs এবং সাথে 45 W AC Adapter

  • ফিজিক্যাল স্পেসিফিকেশন:

👉 কালার: Mixed Black

👉 ডাইম্যানসন্স: ‎(W x D x H): 360.3 x 232.5 x 17.9 - 17.9mm

👉 ওয়েট: Around 1.63 kg with battery(3.62 lbs)

  • প্রাইস ইন বিডি: ৭২,০০০ টাকা।

আরো পড়ুনঃ


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

গ্রো কেয়ার আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url