ঘরে বসেই মোবাইলে টাকা ইনকাম করার সেরা কিছু উপায় ২০২৬

বিসমিল্লাহির রাহমানির রাহিম,

প্রিয় পাঠক- আসসালামু আলাইকুম, তথ্য-প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে মানুষ আজকাল সকাল থেকে রাত পর্যন্ত দিনের অনেকটা সময় স্মার্টফোন অর্থাৎ মোবাইলের স্ক্রিনে তাকিয়ে কাটিয়ে দিচ্ছে। তাই আপনি চাইলে, এই মোবাইলে ফেসবুকের নিউজফিড স্ক্রল করে, ইউটিউবে ভিডিও দেখা বা বন্ধুদের সাথে চ্যাট করে অহেতুক সময় নষ্ট না করে কাজে লাগাতে পারেন।

ঘরে-বসেই-মোবাইলে-টাকা-ইনকাম-করার-সেরা-কিছু-উপায়-২০২৬

বর্তমানে লাখ লাখ মানুষ অনলাইনের ইনকাম এর উপর নির্ভরশীল। আপনি চাইলেই ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসেই মোবাইলে টাকা ইনকাম করতে পারেন। তাই আমরা এই আর্টিকেলে ‘ঘরে বসেই মোবাইলে টাকা ইনকাম করার সেরা কিছু উপায় ২০২৬’ নিয়ে আলোচনা করবো।

পেজ সূচিপত্রঃ ঘরে বসেই মোবাইলে টাকা ইনকাম করার সেরা উপায় ২০২৬

ঘরে বসেই মোবাইলে টাকা ইনকাম করার সেরা কিছু উপায় ২০২৬

২০২৬ সালে দাঁড়িয়ে অনলাইন এমন একটি প্ল্যাটফর্ম আমাদের সামনে দাঁড় করে দিয়েছে যে আপনি আপনার মেধা,শ্রম,ধৈর্য্য যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে আপনার দ্বারা প্রতিমাসে ৫০ হাজার টাকা থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত বা তারো বেশি টাকা ইনকাম করা সম্ভব। অবিশ্বাস্য হলেও এটাই বাস্তব।

বর্তমানে অনলাইনের শত শত সেক্টর রয়েছে, যেখানে আপনি আপনার দক্ষতা দিয়ে যেকোনো ধরনের কাজ করতে পারবেন। অনলাইনের এই প্লাটফর্ম আপনাকে কোন ধরনের টাকা ইনভেস্ট না করেই শুধুমাত্র মেধা ও শ্রম দিয়ে টাকা ইনকাম করার সুযোগ তৈরি করে দিচ্ছে।

তথ্য-প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্ত্বার এই যুগে আপনার হাতে যদি একটি ভালো মানের স্মার্টফোন বা মোবাইল এবং ইন্টারনেট সংযোগ থাকে, তবে আপনি ঘরে বসেই বা পৃথিবীর যেকোনো প্রান্তে বসে ডলার বা টাকা ইনকাম করতে পারেন। তবে আপনাকে অবশ্যই কাজ করার ধৈর্য্য ও মানসিকতা থাকবে হবে। ছাত্র-ছাত্রী, গৃহিণী কিংবা চাকরিজীবী সবার জন্যই এখন উন্মুক্ত এই ইনকামের পথ।

এখন, আপনি যদি সত্যিই ভবিষ্যতে ভালো কিছু করতে চান তাহলে অর্থাৎ মোবাইল দিয়ে ক্যারিয়ার গড়তে চান, তবে এই আর্টিকেলটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। তাই নিম্নে এই ‘ঘরে বসেই মোবাইলে টাকা ইনকাম করার সেরা কিছু উপায় ২০২৬’ বিষয়ের উপর আমরা বিস্তারিতভাবে আলোচনা করবো।

আরো পড়ুনঃ মেবাইল অথবা কম্পিউটার দিয়ে অনলাইনে ইনকাম - জানুন বিস্তারিত

মোবাইল দ্বারা ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম

বর্তমানে অনলাইন ইনকামের যে সকল পদ্ধতি রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ফ্রিল্যান্সিং। প্রতিমাসে ফ্রিল্যান্সাররা মিলিয়ন মিলিয়ন ডলার রেমিটেন্স এনে দিচ্ছে বাংলাদেশকে ফলে বাংলাদেশের বেকারত্বের হার দিন দিন কমছে।

মোবাইল-দ্বারা-ফ্রিল্যান্সিং-করে-টাকা-ইনকাম

ফ্রিল্যান্সিং বলতে মূলত আপনি যে বিষয়ে দক্ষ সেই  কাজটি নির্দিষ্ট পারিশ্রমিকের বিনিময়ে স্বাধীনভাবে করা দেওয়াকে বুঝায়। আপনি এই কাজটি  ঘরে বসেই অনলাইনে মোবাইলের মাধ্যমেই করে দিতে পারবেন এবং যারা এ কাজটি আপনার দ্বারা করাবে তারা বিভিন্ন দেশের হতে পারে।

অনেকে বলেন যে, মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং হয় না। এটি ভুল। হ্যাঁ, ওয়েব ডেভেলপমেন্ট হয়তো মোবাইল দিয়ে করা কঠিন, কিন্তু কিছু কাজ আছে যেগুলো মোবাইল দিয়েই করা যায় যেমন-

  • কন্টেন্ট রাইটিং: বিভিন্ন ব্লগ বা ওয়েবসাইটের জন্য আর্টিকেল লেখা। Google Docs অ্যাপ ব্যবহার করে আপনি সহজেই লিখতে পারবেন।
  • সোশ্যাল মিডিয়া ম্যানেজার: বিভিন্ন কোম্পানির ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ম্যানেজ করা, পোস্ট করা এবং কমেন্টের উত্তর দেওয়া।

👉যেসব জায়গায় বা মার্কেটপ্লেসে কাজ পাওয়া যায় তা হলো- Fiverr, Upwork বা ফেসবুকে বিভিন্ন গ্রুপে।

এ সকল মার্কেটপ্লেসে আপনি একটি একাউন্ট করে আপনি যে বিষয়ে দক্ষ সেই বিষয়ে কাজ করতে পারবেন। যাই হোক এসব জানার আগে আপনাকে নির্দিষ্ট বিষয়ের উপর দক্ষতা অর্জন করতে হবে সেটা হতে পারে গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, লোগো ডিজাইন, কনটেন্ট রাইটিং,ভিডিও এডিটিং  ইত্যাদি।

আরো পড়ুনঃ অনলাইনে জামা-কাপড়ের বিসনেস জানুন - বিস্তারিত

ঘরে বসেই মোবাইলে ইউটিউবিং করে টাকা ইনকাম

এখন বর্তমানে ২০২৬ সালে এসে বাংলাদেশের অনেক বড় বড় ইউটিউবার রয়েছেন যারা সরকারি চাকরিন পিছনে না ঘুরে ইউটিউব থেকে ইনকাম করছেন লাখ লাখ টাকা। তার জন্য আপনি যদি ইউটিউবে একটা চ্যানেল খুলেন এবং সেখানে যদি আপনি আপনার  কনটেন্ট বা ভিডিও আপলোড করেন তবে সেই ভিডিও থেকেই মূলত আপনার ইনকাম হবে। আর এই জন্য আপনি আপনার হাতের মোবাইল দিয়েই করতে পারবেন।

আমার দেখা বহু সফল ইউটিউবার আছেন যারা শুধু মোবাইল দিয়ে ভিডিও বানিয়ে আজ লাখপতি। আপনার ভালো ক্যামেরা নেই? তো কি হয়েছে। মোবাইলের ক্যামেরা দিয়েই ব্লগিং, রান্নাবান্না, টিউটোরিয়াল বা নিউজ ভিডিও তৈরি করুন।

যদি আপনার একটি ভিডিও ভাইরাল হয়ে যায় তাহলে আর আপনাকে পিছনে ফিরে তাকাতে হবে না। তবে আপনি যদি ভালো ভিডিও আপলোড করতে চান তাহলে আপনাকে ভিডিও এডিটিং ভাল করে জানতে হবে। কারন, ভিডিও কন্টেন্ট  যদি সবার কাছে গ্রহণযোগ্য বা আকর্ষণীয় না হয় তাহলে কেউ দেখবে না। আর ইনকামও হবে না।

ইউটিউবিং করে টাকা ইনকাম- এটা মূলত আসে, গুগল অ্যাডসেন্স এবং স্পন্সরশিপ থেকে।

আরো পড়ুনঃ বেস্ট- ১৪টি অনলাইন বিজনেস ধারণা ২০২৬, ঘরে বসেই

মোবাইলে ভিডিও দেখে টাকা ইনকাম

মোবাইলে ভিডিও দেখেও টাকা ইনকাম যায়- এই বিষয়টি অনেকেই জানে না। কিন্তু বিষয়টি আসলেই সত্যি, অনেক ইউটিউবার রয়েছেন যারা তাদের ভিডিওতে ওয়াচ টাইম বাড়ানোর জন্য বা ভিউয়ার্স বাড়ানোর জন্য পেমেন্ট এর মাধ্যমে ভিডিও দেখার জন্য বিজ্ঞাপন দেয়।

একটা বিষয় বলে রাখা ভালো, যে সকল সাইটে ভিডিও দেখার জন্য অতিরিক্ত পেমেন্টের কথা বলে বা বিশেষ বিশেষ বিজ্ঞাপন দেয়, তখন সেগুলো একটু ভালো করে দেখে নিবেন। আর যখন আপনার কাছে বিশ্বস্ত মনে হবে তখনই সেই ভিডিও গুলো দেখবেন না হয় বাদ দিবেন।

কারণ, ভিডিও দেখার সাইটগুলোতে অনেক ভূয়া সাইটও রয়েছে যারা আপনাকে বলবে ভিডিও দেখার জন্য এবং পেমেন্ট করবে বলবে কিন্তু পরবর্তীতে আর পেমেন্ট করছে না।

মোবাইলে ভিডিও দেখে টাকা ইনকাম করার জন্য যে সমস্ত অ্যাপ ও ওয়েবসাইট আপনি ব্যবহার করবেন-

  • Swagbucks: এটি একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম যেখানে আপনি ভিডিও দেখলে পয়েন্ট অর্জন করতে পারবেন, যা পরে পে-পাল বা গিফট কার্ডে রূপান্তরিত করা যায়। তাছাড়া, ভিডিও দেখার পাশাপাশি সার্চিং, শপিং, এবং সার্ভে পূরণ করেও আয় করা সম্ভব।
  • InboxDollars: InboxDollars একটি প্ল্যাটফর্ম যেখানে ভিডিও দেখলে পয়সা পাওয়া যায়। এছাড়া সার্ভে, ওয়েবসাইট ভিজিট এবং গেম খেলেও আয় করা যায়। আর ইনকাম করা পয়সাগুলি PayPal বা চেকের মাধ্যমে পাওয়া সম্ভব।
  • FusionCash: FusionCash-এ ভিডিও দেখলে আপনি টাকা বা পয়েন্ট উপার্জন করতে পারেন, যা নগদ বা অন্যান্য পুরস্কারে রূপান্তরিত করা যায়।
  • FeaturePoints: FeaturePoints একটি অ্যাপ যেখানে ভিডিও দেখার মাধ্যমে পয়েন্ট অর্জন করা যায়, যা পরবর্তীতে PayPal, গিফট কার্ড বা অন্যান্য পুরস্কারে রূপান্তরিত করা যায়।
  • YouTube: আপনি নিজের ভিডিও তৈরি করে বা কনটেন্ট আপলোড করে আয় করতে পারেন। YouTube-এর পার্টনার প্রোগ্রামে যোগ দিলে বিজ্ঞাপন প্রদর্শন করা হয়, যার মাধ্যমে আপনি আয় করতে পারবেন। আবার কিছু বিশেষ প্ল্যাটফর্মে YouTube ভিডিও দেখা এবং ভিডিওতে দেওয়া বিজ্ঞাপন ক্লিক করা মাধ্যমে পয়সা আয় করা সম্ভব, তবে এ ধরনের আয় কম হয়।
  • MyPoints: MyPoints-এর মাধ্যমে আপনি ভিডিও দেখে পয়েন্ট অর্জন করতে পারেন, যা পরে নগদ বা গিফট কার্ডে রূপান্তরিত হয়।

কিভাবে মোবাইলে ব্লগিং করে টাকা ইনকাম করা যায়- জেনে নিন

২০২৬ বর্তমানে সময়ে অনলাইনে মোবাইল দিয়ে ইনকাম করার জন্য সবচেয়ে জনপ্রিয় এবং লাভজনক উপায় হলো ব্লগিং করা। এখন ব্লগিং করে অনেকেই প্রতিমাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে।

তাই আপনি যদি ঘরে বসেই মোবাইলে ব্লগিং করতে চান তাহালে প্রথমে একটি ব্লগ সাইট তৈরি করতে হবে। এক্ষেএে আপনি নিজে মোবাইল থেকে সম্পূর্ণ ফ্রিতে একটি ব্লগিং ব্লগ তৈরি করতে পারবেন। অতপর বিভিন্ন বিষয়ের উপর বাংলা কিংবা ইংরেজিতে আর্টিকেল লিখে পাবলিশ করবেন।

এভাবে নিয়মিত আপনার ব্লগে আর্টিকেল পাবলিশ করতে থাকলে ধীরে ধীরে আপনার ব্লগ সাইটে প্রচুর ট্রাফিক আসতে থাকবে। আর যখনই আপনার ব্লগ সাইটে ট্রাফিক আসতে থাকবে আর তখনই আপনি বিভিন্ন মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন। যেমন-

  • বিজ্ঞাপন (Advertising): একজন ব্লগের প্রকাশক হিসেবে, আপনার অনলাইন কন্টেন্টে বিজ্ঞাপন যোগ করলে সহজে টাকা পেতে পারবেন। বিজ্ঞাপনদাতারা আপনার অডিয়েন্সের দৃষ্টি আকর্ষণ করার জন্য পেমেন্ট করতে ইচ্ছুক। ঠিক একইভাবে বেশিমাত্রায় সার্কুলেট হওয়া সংবাদপত্রিকা বিজ্ঞাপনদাতাদের আরও বেশি চার্জ করতে পারে, আপনার সাইট এবং কন্টেন্ট যত বেশি জনপ্রিয় আপনি তত বেশি উপার্জন করতে পারবেন।
  • অ্যাফিলিয়েট মার্কেটিং (Affiliate Marketing): অ্যাফিলিয়েট মার্কেটিং হল আপনি যখন অন্য কোনও সাইটে বিক্রয়ের জন্য কোনও প্রোডাক্ট বা পরিষেবাতে আপনার কন্টেন্টে কোনও লিঙ্ক অন্তর্ভুক্ত করেন। এটি কীভাবে কাজ করে তা এখানে রয়েছে: যখন কেউ আপনার সাইটে লিঙ্কটি ক্লিক করে, অ্যাফিলিয়েট সাইটে যায় এবং আপনার অনুমোদন করা প্রোডাক্ট কেনার জন্য প্রসেস করা হয়, আপনি বিক্রয়ের উপর কমিশন পান।
  • ডিজিটাল প্ল্যাটফর্মে প্রোডাক্টের অফার: ডিজিটাল প্রোডাক্ট লজিস্টিক্যালি কম জটিল- কারণ, সেগুলি অনলাইনে ডেলিভার করা যেতে পারে। নিজেদের ব্লগ থেকে আয় করার জন্য এখন অনেক ব্লগার অনলাইন স্টোরের মাধ্যমে নিজেদের প্রোডাক্ট বিক্রির জন্য একটি ই-কমার্স প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করছেন।

আপনার প্রোডাক্ট ফিজিক্যাল বা ডিজিটাল হতে পারে। অ্যাডভেঞ্চার ট্রাভেল ব্লগের উদাহরণে, আপনার লোগো প্রদর্শিত টি-শার্ট বা বিদেশী গন্তব্যের জন্য ডিজিটাল গাইডবুক বিক্রি করতে পারেন। যা থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন।

আরো পড়ুনঃ বাংলাদেশে অনলাইন ব্যবসার বিভিন্ন পণ্য- ২০২৫

মোবাইল দিয়ে ফেসবুক রিলস বানিয়ে টাকা ইনকাম

বর্তমান সময়ে (২০২৬ সাল) বাংলাদেশে ঘরে বসে মোবাইল দিয়ে অনলাইন থেকে টাকা ইনকাম করার সবচেয়ে বড় উপায় হচ্ছে ফেসবুকে রিলস ভিডিও বানিয়ে আপলোড করা। এটি ইউটিউবের চেয়ে বেশি ভাইরাল হওয়া সম্ভবনা থাকে এবং হচ্ছে। তাই আপনি আপনার হাতের মোবাইল দিয়ে ছোট ছোট রিলস ভিডিও বানিয়ে আপলোড করুন।

ফেসবুক রিলস (Reels) থেকে ইনকাম করার জন্য অরিজিনাল ভিডিও তৈরি করে মনিটাইজেশন, বোনাস প্রোগ্রাম (Reels Play Bonus), ভক্তদের কাছ থেকে স্টার্স গ্রহণ এবং ব্র্যান্ড কোলাবোরেশনের মাধ্যমে মাসে কয়েক হাজার ডলার পর্যন্ত আয় করা সম্ভব। রিলস প্লে বোনাস প্রোগ্রামে ৩০ দিনে ১ হাজার ভিউ হলে আয় শুরু হতে পারে, যা সাধারণত ৩৫ হাজার ডলার পর্যন্ত হতে পারে।

তবে আপনাকে রিলস মনিটাইজেশনের জন্য কিছু শর্তাবলীর মধ্যে দিয়ে যেতে হবে। যেমন-

  • আপনার পেজে প্রফেশনাল মোডে কমপক্ষে ৫,০০০ ফলোয়ার থাকতে হবে।
  • সর্বশেষ ৬০ দিনে মোট ৬০,০০০ মিনিট ভিউ (অরিজিনাল ভিডিও) থাকতে হবে।
  • কমপক্ষে ৫টি সক্রিয় ভিডিও বা রিলস আপলোড থাকতে হবে।
  • নিজস্ব কন্টেন্ট বা অরিজিনাল ভিডিও হতে হবে (কপিরাইট থাকলে মনিটাইজেশন পাওয়া যাবে না)।

মোবাইল দিয়ে টিউশন বা অনলাইন টিচিং করে টাকা ইনকাম

আপনার শিক্ষাগত যোগ্যতা ভালো হলে বা বিশেষ কোনো বিষয়ে (যেমন: গণিত, ইংরেজি বা ধর্ম) দক্ষ হলে, অনলাইনে মোবাইল দিয়ে ঘরে বসেই টিউশন করুন। স্কুল কলেজের শিক্ষক, অবসরপ্রাপ্ত শিক্ষক, শিক্ষার্থীদের জন্য এটি আয়ের বড় উৎস। Fiverr, Upwork এর মতো মার্কেটপ্লেস গুলোতে অনলাইন টিউটরের অনেক চাহিদা বিশ্বব্যাপী।

তবে জুম (Zoom) বা গুগল মিট অ্যাপ ব্যবহার করে মোবাইল দিয়েই ছাত্র পড়াতে পারেন। এছাড়া Udemy-তে কোর্স বানিয়েও বিক্রি করা যায়।

তাছাড়া ইউটিউব ভিডিও করে, ফেসবুকে কিংবা ব্লগ ওয়েবসাইটে শিক্ষনীয় বিষয় পাবলিশ করেও ইনকাম করতে পারবেন। বাংলাদেশে অনলাইনে টিউটর খোঁজে অনেকেই। সেখানে অনেক বেশি ফি নিতে পারবেন।

অনলাইনে মোবাইল দিয়ে ছবি বিক্রি করে টাকা ইনকাম

আপনার মোবাইলের ক্যামেরা কি ভালো? আপনি কি প্রকৃতি, খাবার বা শহরের সুন্দর ছবি তুলতে পছন্দ করেন? তবে এই শখটিই হতে পারে আয়ের উৎস। মোবাইল ফটোগ্রাফি করে অনলাইনে বিক্রি করা একটি দুর্দান্ত উপায়। আপনি আপনার শখকে কাজে লাগিয়ে অর্থ উপার্জন করতে পারেন। তাই, যদি আপনি একজন ফটোগ্রাফার হন, তাহলে আজই শুরু করুন।

এখন মোবাইল ফটোগ্রাফি বা ছবি তোলে অনলাইনে বিক্রি করে টাকা ইনকাম করছেন অনেকে। মোবাইল ফটোগ্রাফির বা ছবির জন্য অনেকগুলি দুর্দান্ত ওয়েবসাইট রয়েছে যেখানে আপনি আপনার ছবি আপলোড করতে পারেন এবং বিক্রি করতে পারেন। এগুলির মধ্যে কিছু জনপ্রিয় ওয়েবসাইট হলোঃ

  • Shutterstock
  • Getty Images
  • iStockphoto
  • Dreamstime
  • 500px
  • StockPhotoSecrets
  • Adobe Stock
  • Alamy
  • Canva
  • Pond5

প্রশ্ন ও উত্তরঃ ঘরে বসেই মোবাইলে টাকা ইনকাম করার সেরা উপায় ২০২৬

প্রশ্নঃ মোবাইলে কি ফ্রিল্যান্সিং করা সম্ভব?
উত্তরঃ হ্যাঁ, মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা সম্ভব। তবে কিছু প্রাথমিক কাজ যেমন- কন্টেন্ট রাইটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ডেটা এন্ট্রি, সাধারণ গ্রাফিক্স ডিজাইন এবং ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করা সহজ।

প্রশ্নঃ মোবাইলে কি ডাটা এন্ট্রি করা সম্ভব?
উত্তরঃ হ্যাঁ, মোবাইলে ডাটা এন্ট্রি করা সম্ভব। ডেটা এন্ট্রির কাজের জন্য এমএস ওয়ার্ড এবং এমএস এক্সেল ব্যবহার করা হয়। এমএস অফিসের প্রাথমিক জ্ঞান থাকলেই আপনার মোবাইলে খুব সহজে ডেটা এন্ট্রির কাজ করা যায়।

পোস্টের শেষ-কথাঃ ঘরে বসেই মোবাইলে টাকা ইনকাম করার সেরা উপায় ২০২৬

পরিশেষে, ‘ঘরে বসেই মোবাইলে টাকা ইনকাম করার সেরা উপায় ২০২৬’ শিরোনামের আর্টিকেলটি আলোচনা করে আমরা বলতে পারি যে, আপনার যদি ধৈর্যশক্তি এবং কাজে ধারাবাহিকতা থাকে তাহলে আর্টিকেলে আলোচিত যেকোনো একটি বা দুটি উপায় নিয়ে কাজ করলে আশা করি আপনি সফল হবেন।

তবে এটি এমন কোন জাদুর কাঠি নয় যে আজ কাজ শুরু করলেন আর কালকেই পকেটে টাকা চলে আসবে। এখানে কিছু দিন সময় দিতে হবে- সফলতা আসবেই ইনশাল্লাহ।

বি: দ্র: এই পোস্টটি বিভিন্ন ওয়েবসাইট থেকেও কিছু কিছু তথ্য সংগ্রহ করে আপনার সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি মাত্র। আশা করি, উপকৃত হবেন। ভালো থাকবেন। আর ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

গ্রো কেয়ার আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url