স্মার্টফোনের দ্রুত চার্জিংয়ের সময় হিটিং সমস্যা সমাধানে যা করণীয়

বিসমিল্লাহির রাহমানির রাহিম,

প্রিয় পাঠক - আসসালামু আলাইকুম, বর্তমান বিশ্ব স্মার্ট অর্থাৎ তথ্যপ্রযুক্তির যুগ। এই যুগে স্মার্টফোন ছাড়া এক মুহূর্ত থাকা যায় না। এটি শুধু এখন যোগাযোগের মাধ্যমেই নয় বরং দৈনন্দিন জীবনে নানা কাজে এখন ব্যবহার করা হয়। আর এই কারণে স্মার্টফোনটি বেশি থেকে বেশি চার্জের প্রয়োজন হয়। 

স্মার্টফোনের-দ্রুত-চার্জিংয়ের-সময়-হিটিং-সমস্যা-সমাধানে-যা-করণীয়

এজন্য প্রতিদিন ফোনটি চার্জ করতে হয়। আর বেশি বা দ্রুত চার্জিং এর ফলে ফোনটিতে হেটিং সমস্যা হয়। তাই আজকে আমাদের আর্টিকেলের আলোচ্য বিষয় হচ্ছে, ‘স্মার্টফোনের দ্রুত চার্জিংয়ের সময় হিটিং সমস্যা সমাধানে যা করণীয়’

পেজ সূচিপত্রঃ স্মার্টফোনের দ্রুত চার্জিংয়ের সময় হিটিং সমস্যা সমাধানে যা করণীয়

স্মার্টফোনের দ্রুত চার্জিংয়ের সময় হিটিং সমস্যা সমাধানে যা করণীয়

স্মার্টফোন ব্যবহার এখন আমাদের দৈনন্দিন জীবনেরই একটি অংশ। আর এখনকার সর্বাধুনিক স্মার্টফোনগুলোতে ক্রমাগত প্রসেসিং পাওয়ার লেভেল বাড়ছে। সেই সঙ্গে বড় ব্যাটারি আর দ্রুতগতির চার্জিং প্রযুক্তিও থাকছে।

স্মার্টফোনের-দ্রুত-চার্জিংয়ের-সময়-হিটিং-সমস্যা

প্রথমেই যে বিষয়টিতে গুরুত্ব দেবেন তা হলো মোবাইলের ব্যাটারির দিকে। মনে রাখবেন, ব্যাটারি যত বেশি দুর্বল হবে ফোন তত বেশি তাপ উৎপন্ন  করবে। মোবাইলে দ্রুত বা দীর্ঘক্ষণ চার্জ দেয়ার কারণে ব্যাটারি ফুলে গিয়ে মোবাইল গরম হয়ে উঠতে পারে।

তাছাড়া সারাক্ষণ মোবাইলের বিভিন্ন অ্যাপ ব্যবহার করার কারণেও আপনার সাধের স্মার্টফোনে তাপমাত্রা বেড়ে গিয়ে গরম হয়ে ওঠে। আবার কিছু কিছু ক্ষেত্রে কাজের সময় ফোন অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে।

বিশেষ করে স্মার্টফোনে দ্রুত চার্জিংয়ের সময় ফোন গরম হয়ে যায়- বিষয়টি প্রায়ই দেখা যায়। আর এজন্য শুধু ফার্স্ট চার্জিং-ই সমস্যা নয় বরং আরও অন্যান্য কারণও বিদ্যমান।

যেমন- ভিডিও চালানো বা ধারণ করার সময় কিংবা গেমিং বা ভারী কোনো অ্যাপ ব্যবহারের সময় ফোন বেশি গরম হচ্ছে। আর ফোন গরম হয়ে যাওয়ার সমস্যার সম্মুখীন হতে হয় কম বেশি সবাইকে।

তবে আশার আলো হচ্ছে, বেশিরভাগ স্মার্টফোন দ্রুত চার্জিংয়ের সময় হিটিং সমস্যার সহজ সমাধান আছে। কয়েকটি সাধারণ ধাপ অনুসরণ করলেই আপনি বাড়িতে বসেই সমস্যার সমাধান করতে পারেন। চলুন, জেনে নেই কীভাবে দ্রুত চার্জিং সমস্যার সমাধান করা যায়-

আরো পড়ুনঃ বাচ্চাদের জন্য উপযোগী কোন ধরণের স্মার্টফোন কিনবেন?

স্মার্টফোন দ্রুত চার্জিংয়ের সময় গরম হয়ে যায় কেন? জানুন

আমার মনে হয় আপনার ফোন নিশ্চয়ই‌ First Charging তাই বেশি গরম বা হিটিং সমস্যা হচ্ছে। ফোন ফাস্ট চার্জ হলে গরম হওয়াই স্বাভাবিক। আমার ফোনও Samsung A13 যা ফাস্ট চার্জিং সাপোর্ট করে এবং চার্জ হওয়ার সময় অনেক গরম হয়। এতে কোনো সমস্যা হবে না। তবে চেষ্টা করবেন ঠান্ডা রাখার জন্য। আর চার্জ সব সময় 20 থেকে 90 পার্সেন্ট এর মধ্যে রাখবেন তাহলে ব্যাটারি দীর্ঘস্থায়ী হবে।

বাস্তবে কোনো চার্জিং Wire Super Conductive হয় না, সুতরাং রেজিস্ট্যান্স থাকার কারণে তাপের উদ্ভব হওয়াটা স্বাভাবিক। জুল বলেছেন H= I^2 .R.t । এছাড়াও চার্জিং পয়েন্টে কোনো লীকেজ থাকলেও ফোন গরম হতে পারে। এগুলো নরমাল কন্ডিশন। আর চার্জার এর প্রবলেম, Wire এর প্রবলেম বা ব্যাটারিতে সালফেশন ইত্যাদি কারণেও ফোন হিটিং সমস্যা হতে পারে।

তাছাড়া আরও কিছু কারণ আছে যার ফলে স্মার্টফোন দ্রুত চার্জিংয়ের সময় গরম হয়ে যায়। যেমন-

  • চার্জারের নিজস্ব সমস্যা থাকলে হয়।
  • প্রত্যেকটি ফোনের একটি নির্দিষ্ট সময় আছে যার মধ্যে ফোনটি ০ থেকে ১০০% চার্জ হয় সেই সময়ের অতিরিক্ত হয়ে গেলে হয়।
  • বিদ্যুৎ এর ভোল্টেজ এর ওঠা নামার জন্য হতে পারে।
  • ফোন ব্যবহার করার সময় চার্জ দিলে ফোন গরম হয় কারন সেই সময় চার্জারটির উপর অতিরিক্ত চাপ পড়ে।
  • কিছু কিছু ক্ষেত্রে কাজের সময় ফোন অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে। চার্জ দেওয়ার সময়, ভিডিও চালানো বা ধারণ করার সময় কিংবা গেমিং বা ভারী কোনো অ্যাপ ব্যবহারের সময় ফোন বেশি গরম হচ্ছে।
  • অন্য ফোনের চার্জার দিয়ে ফোন চার্জ করলে এই ধরনের সমস্যা হয়ে থাকে। যেমন- কোন ফোনের ৫ অ্যাম্পিয়ার চার্জার আছে আর আপনি সেটা ২অ্যাম্পিয়ার দিয়ে করলে সেই চার্জার গরম হওয়া খুব স্বাভাবিক। কারণ, ওই চার্জারটি ক্ষমতার বাইরে গিয়ে চার্জ করতে হচ্ছে।

স্মার্টফোন গরম হওয়ার সমস্যা সমাধানের কয়েকটি কার্যকরী উপায় জেনে নিন

আমাদের স্মার্টফোন দ্রুত চার্জিংয়ে হিটিং সমস্যার পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে। চার্জিং কেব্‌ল বা অ্যাডাপ্টারের ত্রুটি, চার্জিং পোর্টে ধুলা জমে থাকা কিংবা সফটওয়্যারের সমস্যার কারণেও ফোন চার্জ বন্ধ হতে পারে। অধিকাংশ ক্ষেত্রে ফোন গরম হওয়ার বিষয়টিকে হার্ডওয়্যার সংশ্লিষ্ট বিষয় বলে ধরা হয়। তবে কিছু পরামর্শ মেনে চললে ফোনকে অতিরিক্ত গরম হওয়া থেকে ঠেকানো যায়।

তবে বেশির ভাগ ক্ষেত্রে ঘরে বসেই সহজ কিছু উপায়ে এ সমস্যা সমাধান করা সম্ভব। দেখে নেওয়া যাক- কীভাবে স্মার্টফোনের ‍দ্রুত চার্জিংয়ের হিটিং সমস্যার সমাধান করা যায়।

  • স্মার্টফোনের কভার খুলে চার্জ: আমরা সাধারণত স্মার্টফোনের নিরাপত্তার খাতিরে অতিরিক্ত কভার বা কেস যুক্ত করে ব্যবহার করি। এ ধরনের কেস ফোন থেকে বের হওয়া গরম আটকে রেখে ফোন বেশি গরম করে তুলে। ফোন যদি অতিরিক্ত গরম হয় তবে এ ধরনের কেস বা কভার সরিয়ে ফেলুন। এতে ফোন কম গরম হবে।
  • চার্জ দেওয়ার সময় শক্ত স্থানে রাখুন: যখন স্মার্টফোনে চার্জ দেবেন তখন তা শক্ত কোনো পৃষ্ঠের ওপর রাখবেন। তাপ শোষণ করে এমন পৃষ্ঠ যেমন, সোফা বা বিছানার ওপর রেখে ফোন চার্জ দেবেন না। চার্জের সময় ফোন থেকে যে গরম বের হয় তা আটকে গিয়ে ফোন আরও বেশি গরম করে তুলে।
  • সারা রাত বা দীর্ঘক্ষণ চার্জ থেকে বিরত থাকুন: অনেকেই ফোনের সঙ্গে সারারাত বা দীর্ঘক্ষণ ফোনে চার্জার লাগিয়ে রাখেন। সারারাত চার্জ দেওয়ার ফলে দীর্ঘ মেয়াদে ব্যাটারির সক্ষমতার ওপর প্রভাব পড়ে ফলে ফোন গরম হয়। অনেক সময় অতিরিক্ত গরমে ফোনে আগুন লাগার ঘটনাও ঘটতে পারে।
  • ফোন গরম হয় এমন অ্যাপস মোবাইলে রাখবেন না: কিছু অ্যাপস আছে যা ফোনের প্রসেসিং ক্ষমতা ও গ্রাফিকসের ক্ষতিসাধন করে থাকে যা আমরা সাধারণভাবে বুঝতে পারি না। এসব অ্যাপস ফোন অতিরিক্ত গরম করে তোলার জন্যও দায়ী। ফোন বন্ধ থাকলেও এসব অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চালু থেকে ফোনের ব্যাটারি দ্রুত শেষ করে। অতিরিক্ত প্রসেসিং ক্ষমতার ব্যবহারে ফোনকে গরম করে তুলে এসব অ্যাপ। তাই এসব অ্যাপ দ্রুত সরিয়ে ফেলুন।
  • সরাসরি সূর্যের আলোতে রাখা উচিত নয়: কিছু কিছু স্মার্টফোনের পেছন দিকটা তৈরি হয় প্লাস্টিক দিয়ে। এসব ফোন সরাসরি সূর্যের আলোতে এলে গরম হতে শুরু করে। একদিকে প্রসেসিং ক্ষমতা চালু থাকা আর একদিকে সূর্যের আলো এই দুই মিলিয়ে ফোন দ্রুত গরম হয়ে যায়।
  • ডিসপ্লে ব্রাইটনেস: আপনার ফোনের ডিসপ্লে ব্রাইটনেস কমিয়ে রাখুন। ব্রাইটনেস বেশি থাকলে ফোন গরম হতে পারে।
  • ইন্টারনেট স্পীড সমস্যা: ইন্টারনেট স্পীড সবসময় ভালো থাকতে হবে। যাতে ব্রাউজিং করার সময় তারতম্য না ঘটে।
  • সেটিংস পরিবর্তন করুন: অপ্রয়োজনে ফোনের সেটিংস পরিবর্তন করুন। ডিসপ্লে ব্রাইটনেস,জিপিএস, ব্লুটুথ ও ইন্টারনেট বন্ধ রাখুন।
  • ভলিউম: কোন কিছু শুনলে বা বাজালে ভলিউম কমিয়ে শুনুন।
  • অননুমোদিত চার্জার ও ব্যাটারি করবেন না: আসল নির্মাতার তৈরি নয় এমন কিছু চার্জার ও ব্যাটারি ব্যবহারে ফোন গরম হয়। তাই আপনার স্মার্টফোনে চার্জ দেওয়ার সময় আসল চার্জার ব্যবহার করা হচ্ছে কিনা তা দেখে নিতে ভুলবেন না।

স্মার্টফোনের চার্জে সমস্যা হলে যা করবেন- জানা জরুরি

স্মার্টফোন যতই দামী হোক না কেন, চার্জ না করা পর্যন্ত অকেজো। অতএব, একটি ভাল চার্জার ব্যবহার করা প্রয়োজন, বিশেষ করে একটি আসল ব্র্যান্ডের। যাইহোক, এটি প্রায়ই দেখা যাচ্ছে যে, একটি ভাল চার্জার ব্যবহার করেও ভালো ফলাফল পাওয়া যাচ্ছে না, ফোনটি চার্জ করতে অনেক সময় লাগে। 

কখনও কখনও এটাও দেখা যায় যে, চার্জার চালু আছে কিন্তু ফোন চার্জ হচ্ছে না। এক্ষেত্রে, একটি পরিষেবা কেন্দ্রে পরিদর্শন করার চিন্তা আমাদের মনে আসবে। তবে, তার আগে বাড়িতে কিছু পরীক্ষা করে দেখা দরকার, হয়তো সমস্যার সমাধান হয়ে যাবে।

  • চার্জিং কেব্‌ল ও অ্যাডাপ্টার পরীক্ষা করা: চার্জার নষ্ট হলে ফোন চার্জ হয় না। বেশির ভাগ ক্ষেত্রে আমরা খেয়াল করি না। এ জন্য চার্জিং কেব্‌ল ও অ্যাডাপ্টার অন্য কোনো যন্ত্রে সংযুক্ত করে দেখতে হবে ঠিকভাবে কাজ করছে কি না। যদি চার্জ না হয়, তাহলে নতুন কেব্‌ল বা অ্যাডাপ্টার ব্যবহার করতে হবে। অবশ্যই ফোনের ব্র্যান্ডের মূল চার্জার ব্যবহার করা উচিত। কারণ, নিম্নমানের চার্জার ফোনের ক্ষতি করতে পারে।
  • চার্জিং পোর্ট পরিষ্কার করা: ধূলাবালু বা ময়লা জমে থাকলে চার্জিং পোর্ট ঠিকমতো কাজ নাও করতে পারে। তাই নিয়মিত চার্জিং পোর্ট পরিষ্কার রাখা জরুরি। পরিষ্কারের জন্য নরম শুকনা কাপড় ব্যবহার করতে হবে। তবে খেয়াল রাখতে হবে, পোর্ট পরিষ্কার করতে কখনোই তরল বা ধাতব বস্তু ব্যবহার করা যাবে না।
আবার, ইউএসবি পোর্টে পানি থাকতে পারে বা স্পষ্ট করে বললে তা আর্দ্র অবস্থায় থাকতে পারে। এই আর্দ্রতার কারণেও ফোন চার্জ হতে সমস্যা হয়। সুতরাং, তা যাতে না হয়, সে বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে।
  • ব্যাকগ্রাউন্ড অ্যাপ বন্ধ করা: অনেক সময় ফোনের ব্যাক গ্রাউন্ড চালু থাকা অ্যাপ চার্জিং প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটায়। ফোন চার্জে দিলেও ব্যাটারি দ্রুত শেষ হয়ে যায় বা চার্জ নিতে চায় না। তাই চার্জ দেওয়ার আগে ব্যাক গ্রাউন্ড অ্যাপগুলো বন্ধ করে নিতে হবে।
  • ফোন রিস্টার্ট করা: কখনো কখনো ফোনের সফটওয়্যারে সাময়িক ত্রুটির কারণে চার্জিং সমস্যা দেখা দেয়। এ ধরনের সমস্যা হলে ফোনটি বন্ধ করে কয়েক মিনিট অপেক্ষা করে, পুনরায় চালু করতে হবে। এতে সাধারণত চার্জিং–সংক্রান্ত ছোটখাটো সমস্যার সমাধান হয়ে যায়।
ফোনের অপারেটিং সিস্টেম পুরনো হলেও চার্জে সমস্যা হয়- অতএব, তা সর্বদা আপডেটেড রাখা উচিত, এতে চার্জেও গণ্ডগোল হবে না, ফোনও মসৃণ গতিতে চলবে। সব শেষে আসে ব্যাটারির কথা।

  • ব্যাটারি টের্স্টিং: ##4636## ডায়াল করে টেস্টিং মেনু থেকে ব্যাটারি ইনফরমেশনে গিয়ে চার্জিং লেভেল, ব্যাটারির তাপমাত্রা ইত্যাদি দেখে নেওয়া যায়। এর থেকে বোঝা যাবে যে, ব্যাটারি বদলানোর দরকার আছে কি না। তবে এই কোড সব অ্যান্ড্রয়েড ফোনে কাজ করে না। সেক্ষেত্রে গুগল প্লে স্টোর থেকে কোনো থার্ড পার্টি অ্যাপ ডাউনলোড করেও করে ব্যাটারির স্থিতিশীলতা পরীক্ষা করতে পারেন।

প্রশ্ন ও উত্তরঃ স্মার্টফোনের দ্রুত চার্জিংয়ের সময় হিটিং সমস্যা সমাধানে যা করণীয়

প্রশ্নঃ স্মার্টফোন চার্জিংয়ের সময় তাপ কমানোর উপায় কি?
উত্তরঃ চার্জ দেওয়ার সময় স্ক্রিন বন্ধ রাখার চেষ্টা করুন। ভারী গেম খেলা, ভিডিও দেখা বা দীর্ঘক্ষণ কথা বলার মতো বেশি শক্তি খরচকারী কাজ এড়িয়ে চলুন। এই কাজগুলো বিদ্যুৎ খরচ বাড়ায় এবং তাপমাত্রা আরও বাড়িয়ে দেয়। চার্জ দেওয়ার আগে অব্যবহৃত ব্যাক গ্রাউন্ড অ্যাপগুলো বন্ধ রাখুন।

প্রশ্নঃ সারারাত ওয়্যারলেস চার্জ দেওয়া ফোনের ব্যাটারি কতটুুকু নিরাপদ?
উত্তরঃ সারারাত চার্জ দিলে আপনার ফোনের উপর কী প্রভাব পড়ে, সে সম্পর্কে কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই , কিন্তু অতিরিক্ত সতর্কতা অবলম্বন করাই ভালো। সারারাত চার্জ দেওয়ার সুবিধা যদি আপনি এড়াতে না পারেন, তবে তা সঠিক উপায়ে করুন। প্রথমত, চার্জার এবং আপনার ফোন বিছানায় বা এমন কোনো জায়গায় রাখবেন না যেখানে ভালো বায়ু চলাচল নেই।

প্রশ্নঃ S24 FE স্মার্টফোন কি ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে?
উত্তরঃ বাজারের অন্যান্য স্যামসাং স্মার্টফোনের মতোই, স্যামসাং গ্যালাক্সি S24 FE ২৫ওয়াট তারযুক্ত চার্জিং এবং ১৫ওয়াট তারবিহীন চার্জিং সমর্থন করে, যে দুটিই এর প্রতিযোগীদের তুলনায় ধীরগতির।

প্রশ্নঃ স্মার্টফোন বেশি হিট হওয়ার কারণ কি কি?
উত্তরঃ স্মার্টফোন বেশি হিট হওয়ার প্রধান কারণগুলো হলো—উচ্চ গ্রাফিক্সের গেম খেলা, দীর্ঘক্ষণ ভিডিও রেকর্ডিং বা স্ট্রিমিং, ব্যাকগ্রাউন্ডে অনেক অ্যাপ চালু থাকা, দুর্বল নেটওয়ার্ক সিগন্যাল, রোদ বা গরম পরিবেশে ব্যবহার এবং ত্রুটিপূর্ণ চার্জার বা ব্যাটারি।
এছাড়া, প্রসেসরের ওপর অতিরিক্ত চাপ পড়লে ফোন অস্বাভাবিক গরম হতে পারে।

পোস্টের শেষ-কথাঃ স্মার্টফোনের দ্রুত চার্জিংয়ের সময় হিটিং সমস্যা সমাধানে যা করণীয়

পরিশেষে, ‘স্মার্টফোনের দ্রুত চার্জিংয়ের সময় হিটিং সমস্যা সমাধানে যা করণীয়’ শিরোনামের আর্টিকেলটি আলোচনা করে আমরা বলতে পারি যে, উপরোক্ত ্‌উপায়ে আপনার শখের মূল্যবান স্মার্টফোনটি দ্রুত চার্জিংয়ের সময় হিটিং সমস্যা সমাধান করতে পারবেন বলে আশা করি।

তাছাড়া আপনি আপনার স্মার্টফোনটি যত্নসহকারে ব্যবহার করলে আশা করি, ফোনটি ভালো সার্ভিস দিবে।

বি: দ্র: এই পোস্টটি বিভিন্ন ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করে আপনার সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি মাত্র। আশা করি, উপকৃত হবেন। ভালো থাকবেন। আর ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

গ্রো কেয়ার আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url