শিশুদের সুন্দর সুন্দর ইসলামিক নাম অর্থসহ ২০২৬
বিসমিল্লাহির রাহমানির রাহিম,
প্রিয় পাঠক- আসসালামু আলাইকুম, একজন মুসলমান হিসেবে শিশু জন্মের পর একটি সুন্দর ও অর্থবহ ইসলামিক নাম নির্বাচন করা প্রত্যেক বাবা-মায়ের ওপর প্রথম এবং অন্যতম প্রধান দায়িত্ব। একটি সুন্দর নাম কেবল একজন ব্যক্তির পরিচয়ই বহন করে না, বরং এটি তার ব্যক্তিত্ব এবং মনস্তাত্ত্বিক বিকাশেও গভীর প্রভাব ফেলে।
তাই আজকের এই আর্টিকেলটিতে আমরা শিশুদের সুন্দর সুন্দর ইসলামিক নাম অর্থসহ ২০২৬- নিয়ে আলোচনা করবো- ইন্শাল্লাহ্।
পেজ সূচিপত্রঃ শিশুদের সুন্দর সুন্দর ইসলামিক নাম অর্থসহ ২০২৬
- শিশুদের সুন্দর সুন্দর ইসলামিক নাম অর্থসহ ২০২৬
- শিশুদের সুন্দর সুন্দর ইসলামিক নাম রাখার গুরুত্ব
- ইসলামে শিশুর নাম রাখার সুন্দর ও সঠিক নিয়ম
- ছেলে শিশুর ইসলামিক নাম অর্থসহ ২০২৬
- মেয়ে শিশুর ইসলামিক নাম অর্থসহ ২০২৬
- ছেলে শিশুদের আধুনিক ইসলামিক নাম অর্থসহ ২০২৬ জেনে নিন
- মেয়ে শিশুদের আধুনিক ইসলামিক নাম অর্থসহ ২০২৬ জেনে নিন
- পোস্টের শেষ-কথাঃ শিশুদের সুন্দর সুন্দর ইসলামিক নাম অর্থসহ ২০২৬
শিশুদের সুন্দর সুন্দর ইসলামিক নাম অর্থসহ ২০২৬
ইসলামে শিশু জন্মের পর একটি অর্থবহ সুন্দর নাম রাখার গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.)- এর হাদিস অনুযায়ী, কিয়ামতের দিন আপনাদেরকে আপনাদের নাম এবং আপনাদের বাবার নামে ডাকা হবে, তাই আপনারা আপনাদের শিশুদের সুন্দর সুন্দর ইসলামিক ও অর্থবহ নাম রাখুন।
আপনি যখন আপনার সন্তানের জন্য একটি ভালো নাম পছন্দ করেন, তখন আসলে আপনি তার জন্য একটি দোয়াই নির্বাচন করছেন। কারণ, একটি ইসলামিক সুন্দর ও অর্থবহ নামের অর্থের প্রভাব মানুষের জীবনে প্রতিফলিত হয়ে থাকে।
একটি সুন্দর ইসলামিক ও অর্থবহ নাম সন্তানের আত্মবিশ্বাস বাড়াতে এবং তাকে ইসলামের পথে পরিচালিত করতে সহায়ক ভূমিকা পালন করে। তাই লোক দেখানো বা কেবলই আধুনিকতার পেছনে না ছুটে নামের অর্থের দিকে মনোযোগ দেওয়া প্রতিটি মুসলিম মা-বাবার নৈতিক দায়িত্ব ও কর্তব্য।
তাই এই আর্টিকেলটিতে আমরা আপনাদের শিশুর নাম পছন্দ করার সুবিধার্থে অর্থসহ কিছু চমৎকার, জনপ্রিয়, আধুনিক ও ইসলামিক নাম তুলে ধরবো- যা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।
শিশুদের সুন্দর সুন্দর ইসলামিক নাম রাখার গুরুত্ব
একটি ভালো নাম পছন্দ করার পাশাপাশি মন্দ ও অসুন্দর নাম রাখা থেকে বাঁচার জন্য সতর্ক করেছেন। তাছাড়া অসুন্দর বা মন্দ নাম পরিবর্তন করে ভালো নাম রাখার মাধ্যমে বাস্তব জীবনে এর আমলী নমুনা পেশ করেছেন।
ইসলামিক সুন্দর নাম রাখার আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হল, হাশরের ময়দানে- সেখানে পূর্বাপর সকল মানুষ একত্রিত হবে এবং প্রত্যেককে তার নাম ও তার বাবার নামসহ ডাকা হবে।
- হযরত আবুদ দারদা রা. বলেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন-
- আবার, ইয়াযীদ ইবনে নাআমা বলেন, (রাসূলুল্লাহ সা.) বলেছেন-
إِذَا آخَى الرّجُلُ الرّجُلَ فَلْيَسْأَلْهُ عَنْ اسْمِهِ وَاسْمِ أَبِيهِ وَمِمّنْ هُوَ، فَإِنّهُ أَوْصَلُ لِلْمَوَدّةِ.
অর্থ: “কেউ যখন অন্যের সাথে ভ্রাতৃত্বের বন্ধন গড়ে তুলতে চায় তাহলে সে যেন তার নাম, তার বাবার নাম ও বংশের কথা জিজ্ঞেস করে। এর দ্বারা ভালোবাসার বন্ধন আরো গভীর হয়।” জামে তিরমিযী, হাদীস ২৩৯২
নবীজী (সা.)- এর উক্ত হাদিস দুটো থেকে প্রমাণিত হয় যে, শিশুর সুন্দর ইসলামিক নাম রাখা পিতা-মাতার অবশ্য কর্তব্য এবং নবীজীর (সা.)- এর সুন্নত। এটা পিতা-মাতার উপর সন্তানের সর্বপ্রথম হক।
ইসলামে শিশুর নাম রাখার সুন্দর ও সঠিক নিয়ম
অনেক সময় আপনার শিশুর জন্য সঠিক নাম নির্বাচন করা কখনও কখনও কঠিন মনে হতে পারে। তবে কয়েকটি সহজ ও সুনির্দিষ্ট ধাপ অনুসরণ করলে বিষয়টি অত্যন্ত সহজ হয়ে যায়।
ইসলামে শিশুর নাম তখনই সার্থকতা পায়, যখন তা সুন্দর অর্থ বহন করে এবং শরিয়াহর সীমার মধ্যে থাকে। তাই নাম নির্বাচন করার আগে যা যা করতে হবে তা নিম্নে উল্লেখ করা হলো-
- নামের অর্থ সবার আগে যাচােই করুন: নামের অর্থ যদি কল্যাণকর না হয়, তবে কেবল শুনতে শ্রুতিমধুর বলেই তা নির্বাচন করবেন না।
- নির্ভরযোগ্য উৎস যাচাই করুন: আল-কুরআন, সহিহ হাদিস, নবী ও রাসুলগণের নাম, সাহাবি বা নেককার মুসলিমদের নাম অনুসরণ করা সবচেয়ে উত্তম।
- উচ্চারণ সহজ ও সাবলিল রাখুন: এমন একটি নাম বেছে নিন, যা পরিবার এবং সমাজের সকলে সহজেই বিশুদ্ধভাবে উচ্চারণ করতে পারে।
- নামের বানান ঠিক রাখুন: বাংলা, আরবি বা ইংরেজি বানানে যেন কোনো ভুল অর্থ তৈরি না হয়, সেদিকে বিশেষ খেয়াল রাখুন।
- পরিবারের ছোট-বড় সবার মতামত গ্রহণ করুন: নামকরণে পরিবারের সবার পরামর্শ নেওয়া সুন্দর সুন্নাহ, তবে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে শরিয়াহর দিকনির্দেশনাকে প্রধান্য দিতে হবে।
আবার মেয়ে শিশুর ক্ষেত্রে মরিয়ম, আয়িশা, খাদিজা, ফাতিমা, জয়নব, হাফসা, সুমাইয়া ইত্যাদি নামগুলো অত্যন্ত সুন্দর ও অর্থবহ।
অবশ্য এই নামগুলো রাখা বাধ্যতামূলক নয়, তবে উত্তম অর্থ এবং পুণ্যবান ব্যক্তিত্বদের সাথে যুক্ত থাকার কারণে এই নামগুলোর মধ্যে বিশেষ বরকত আশা করা যায়।
ছেলে শিশুর ইসলামিক নাম অর্থসহ ২০২৬
একজন মুসলমান হিসেবে ছেলে শিশুর জন্য একটি সুন্দর ইসলামিক নাম রাখা গুরুত্বপূর্ণ। তাই আপনি যদি আপনার ছেলে শিশুর জন্য অর্থবহ ও ইসলামিক নাম খুঁজে থাকেন; তাহলে তালিকাটি আপনার জন্য কাজে আসবে আশা করি।
| ছেলে শিশুর ইসলামিক নাম | নামের অর্থ |
|---|---|
| মুহাম্মাদ | প্রশংসিত |
| আহমাদ | সর্বাধিক প্রশংসিত |
| আবদুল্লাহ | আল্লাহর দাস |
| আবদুর রহমান | পরম করুণাময়ের দাস |
| আহসান | অতি সুন্দর বা চমৎকার |
| আইয়ুব | ধৈর্যশীল বা নবীর নাম |
| আজম | সর্বশ্রেষ্ঠ বা মহান |
| আরিয়ান | সাহসী বা যোদ্ধা |
| আফিফ | পবিত্র বা সতী |
| বিলাল | নবীর মুয়াজ্জিনের নাম |
| ফয়সাল | মীমাংসাকারী |
| হাবিব | বন্ধু বা প্রিয়জন |
| হামদান | প্রশংসাকারী |
| ইসমাইল | আল্লাহ শুনেন |
| আলিফ | একত্বের প্রতীক |
| রায়ান | জান্নাতের দরজা |
| আফনান | সুন্দর শাখা-প্রশাখা বিশিষ্ট উদ্যান |
| আনাস | মমতা বা বন্ধুত্ব |
| হামজা | শক্তিশালী, সাহসী |
| ইব্রাহিম | জাতির পিতা (নবী) |
| ইউসুফ | আল্লাহ বৃদ্ধি করেন |
| ইউনুস | শান্ত স্বভাবের |
| সালেহ | সৎ, ধার্মিক |
| সালমান | নিরাপদ, শান্ত |
| উমর | জীবন, দীর্ঘায়ু |
| আলী | উচ্চ মর্যাদাসম্পন্ন |
| হাসান | সুন্দর, উত্তম |
| হুসাইন | ছোট সুন্দর |
| ইয়াসিন | কুরআনিক নাম |
| সাইফ | তরবারি |
| গালিব | বিজয়ী |
| হামজা | সিংহ বা বীর |
| হানিফ | সত্যনিষ্ঠ বা একনিষ্ঠ |
| ইহসান | দয়া বা উপকার |
| ইকরাম | সম্মান বা মর্যাদা |
| হাফিজ | রক্ষাকারী, কুরআন মুখস্থকারী |
| সাকিব | উজ্জ্বল নক্ষত্র |
| ফুয়াদ | হৃদয় |
| আবদুল আজিজ | পরাক্রমশালীর বান্দা |
| আব্দুল হাকিম | প্রজ্ঞাময় আল্লাহর বান্দা |
| আব্দুস সালাম | শান্তির দাতা আল্লাহর বান্দা |
| ফাইয়াজ | দানশীল |
| আরশাদ | সঠিক পথপ্রাপ্ত |
| আতিফ | দয়ালু বা সহানুভূতিশীল |
| আরফিন | পবিত্র বা বিশুদ্ধ |
| আমান | নিরাপত্তা বা শান্তি |
| হুমায়ুন | ভাগ্যবান |
| আসিম | রক্ষাকারী |
| আসিফ | যোগ্য বা শক্তিশালী |
| আহসান | অতি সুন্দর বা চমৎকার |
| ফাইয়াজ | দাতা বা উদার |
মেয়ে শিশুর ইসলামিক নাম অর্থসহ ২০২৬
| মেয়ে শিশুর ইসলামিক নাম | নামের অর্থ |
|---|---|
| আমিনা | বিশ্বস্ত বা নিরাপদ |
| আসমা | অতুলনীয় বা গুণী |
| আয়েশা | প্রাণবন্ত বা সমৃদ্ধ |
| আফরা | সাদা বা ফর্সা |
| হানিয়া | আনন্দিত বা সুখী |
| জাহানারা | বিশ্ব শাসনকারী নারী |
| জান্নাত | স্বর্গ |
| বুশরা | সুসংবাদ |
| দিয়া | আলো বা উজ্জ্বলতা |
| ফায়জা | বিজয়িনী |
| ফালাক | আকাশ বা নক্ষত্র |
| ফারিজা | আলো বা উজ্জ্বল |
| ফারজানা | জ্ঞানী বা বিচক্ষণ |
| ফাতিমা | নবীর কন্যার নাম |
| ফাওজিয়া | সফল / বিজয়িনী |
| হাফসা | সিংহের বাচ্চা |
| নাবীলা | উচ্চ চরিত্রের অধিকারী |
| সোফিয়া | জ্ঞানী নারী |
| ইয়ামীনা | সঠিক পথে পরিচালিত |
| জারা | ফুলের মতো সুন্দর |
| যাহরা | উজ্জ্বল ও প্রস্ফুটিত |
| মায়সা | আত্মবিশ্বাসী নারী |
| হাওয়া | প্রথম নারী/জীবন্ত সত্তা |
| ইফফাত | সতীত্ব বা পবিত্রতা |
| ইনায়া | যত্ন বা সুরক্ষা |
| ইকরা | পাঠ করা |
| মুহসিনা | পরোপকারী |
| মিশকাত | আলোর আধার |
| মেহজাবিন | চাঁদের মতো মুখ/সুন্দর |
| মাসুমা | নিষ্পাপ |
| মারিয়াম | ইবাদতকারিণী/পবিত্রা নারী |
| মারিয়া | শুভ্র বা উজ্জ্বল / পবিত্র |
| মানসুরা | বিজয়িনী |
| কামিলা | সম্পূর্ণ বা নিখুঁত |
| খাদিজা | নবীর স্ত্রীর নাম |
| খালিদা | অমর বা চিরস্থায়ী |
| কুলসুম | দানশীল |
| লাবিবা | বুদ্ধিমতী |
| লতিফা | দয়ালু বা কোমল |
| লুবাবা | শুদ্ধ বা নির্যাস |
| লুৎফিয়া | দয়ালু |
ছেলে শিশুদের আধুনিক ইসলামিক নাম অর্থসহ ২০২৬ জেনে নিন
প্রত্যেক মা-বাবার উচিত তার শিশু বা সন্তানের জন্য ইসলামিক নাম রাখা উচিত। কারন ইসলামিক নাম রাখলে সন্তানের উপর রহমত বর্ষিত হয়। তাই চলুন আমরা নিচের তালিকা থেকে ছেলে শিশুদের আধুনিক ইসলামিক নাম অর্থসহ জেনে নেই।
| ছেলে শিশুদের আধুনিক ইসলামিক নাম | নামের অর্থ |
|---|---|
| অলীউল্লাহ | আল্লাহর বন্ধু |
| অহীদুল হক | হক বিষয়ে অদ্বিতীয় |
| আইনুদ্দীন | দ্বীনের আলো |
| আকবর আলী | বড় সুন্দর |
| আকরাম | অতি দানশীল |
| আতিক | সম্মানিত |
| আতিক আনসার | সম্মানিত সাহায্যকারী |
| আদিল | ন্যায় বিচারক |
| আনজুম | তারা |
| আনসার | সাহায্য কারী |
| আনিসুর রহমান | দয়াময়ের বন্ধু |
| ইমতিয়াজ | সন্মান, শেষ্ঠত্ব |
| ইমাদূদ্দিন | ধর্মের স্তম্ভ |
| ইফতেখারউদ্দিন | ধর্মের গৌরব |
| ইনামুল হক | আল্লাহর দান |
| সাফওয়ান | উজ্জ্বল পাথর, পরিষ্কার, খাঁটি। |
| সাদাব | সতেজ, সবুজ, চিরসবুজ। |
| সুফিয়ান | সাহাবীর নাম |
| রাইয়ান | জান্নাতের একটি দরজার নাম। |
| রেজোয়ান | সন্তুষ্টি, জান্নাতের রক্ষক ফেরেশতার নাম। |
| তালহা | একজন মহান সাহাবী। |
| সালমান | নিরাপদ, সুস্থ (মহান সাহাবী)। |
| তামীম | পূর্ণাঙ্গ |
| নাবিল | অভিজাত |
| নিহাল | সফল |
| রশিদ | সঠিক পথপ্রদর্শক |
| জারিফ | বুদ্ধিমান, হাস্যোজ্জ্বল, মার্জিত |
| সাদ | ভাগ্যবান |
| আবিদ | ইবাদতকারী |
| রাকিন | মর্যাদাপূর্ণ, দৃঢ়, স্থির |
| জোহান | সৃষ্টিকর্তার উপহার |
মেয়ে শিশুদের আধুনিক ইসলামিক নাম অর্থসহ ২০২৬ জেনে নিন
প্রত্যেক মা-বাবার উচিত তার শিশু বা সন্তানের জন্য ইসলামিক নাম রাখা উচিত। কারন, ইসলামিক নাম রাখলে সন্তানের উপর রহমত বর্ষিত হয়। তাই চলুন আমরা নিচের তালিকা থেকে মেয়ে শিশুদের আধুনিক ইসলামিক নাম অর্থসহ জেনে নেই।
| মেয়ে শিশুদের আধুনিক ইসলামিক নাম | নামের অর্থ |
|---|---|
| আলীনা | স্বর্গের রেশম |
| ইশাদ | জান্নাতের ফুল |
| মাইশা | জীবিত বা জীবনযাপনকারী। |
| আবিদা | ঈশ্বরের অনুগত উপাসক |
| আদিলা | ন্যায়বিচারক |
| আলিমা | একজন অত্যন্ত শিক্ষিত এবং বুদ্ধিমান নারী |
| সাদিয়া | যে কোন ব্যাপারেই ভাগ্যবান কোন মেয়ে |
| আফরা | ফর্সা, শুভ্রা, শুক্লা, সাদা, কেশর |
| সারা | রাজকুমারী বা সুখী |
| আরিশা | উচ্চ মর্যাদা সম্পন্ন |
| তাবাসসুম | মুচকি হাসি |
| ফারিহা | আনন্দিত বা সুখী |
| মালিহা | সুন্দরী বা লাবণ্যময়ী |
| সাদিয়া | সৌভাগ্যবতী |
| নাবিলা | মহৎ বা ভদ্র |
| ইশরাত | সুখ বা আনন্দ |
| ওয়াজিহা | সুন্দরী বা মর্যাদাবান |
| ফাহমিদা | বুদ্ধিমতী |
| আতিয়া | উপহার |
| আরিয়া | মহৎ বা পবিত্র |
| আলিশা | আল্লাহ কর্তৃক সংরক্ষিত |
| সারাফ | সম্মান |
| তাসকিয়া | আত্মশুদ্ধি |
| কানিজ | দাসী (আল্লাহর) |
| তাসনিয়া | প্রশংসিত |
| নাদিয়া | আহ্বানকারী |
| মুনিরা | উজ্জ্বল |
| মুমতাহিনা | পরীক্ষিত |
| সাবেরা | অতি ধৈর্যশীলা |
| সাইদা | সৌভাগ্যবতী বা নেত্রী |
| নুহা | বোধশক্তি বা বুদ্ধি |
পোস্টের শেষ-কথাঃ শিশুদের সুন্দর সুন্দর ইসলামিক নাম অর্থসহ ২০২৬
পরিশেষে বলা যায় যে, এই দুনিয়াতে একজন মানুষের পরিচয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মৌলিক মাধ্যম হচ্ছে তার নাম। আর তাই ইসলামে একটি সুন্দর ও অর্থবহ নাম রাখার গুরুত্ব অপরিসীম। আশা করি, এই পোস্টটিতে আপনি আপনার আদুরে নবজাতক শিশুর জন্য একটি সুন্দর আধুনিক, ইসলামিক নাম পেয়ে যাবেন - ইন্শাল্লাহ্।

গ্রো কেয়ার আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url