নতুন নিয়মে প্রতিবন্ধী ভাতা আবেদন ফরম ২০২৬ - অনলাইন আবেদন ও যোগ্যতা
বিসমিল্লাহির রাহমানির রাহিম,
প্রিয় পাঠক- আসসালামু আলাইকুম, অনলাইনে প্রতিবন্ধী ভাতা আবেদন ফরম পূরণ করে এখন ঘরে বসেই সরকারি আর্থিক সহায়তা গ্রহণ করতে পারবেন। নতুন নিয়মে ২০২৬; অনলাইনে প্রতিবন্ধী ভাতার আবেদন করার পর তা যাচাই বাছাই করে আপনার আবেদন অনুমোদিত হলে ঘরে বসেই মোবাইল ব্যাংকিং এর মাধমে ভাতা গ্রহণ করতে পারবেন।
তাই এই পোস্টটিতে আমরা, নতুন নিয়মে ২০২৬ প্রতিবন্ধী ভাতা অনলাইন আবেদন ফরম পূরণ করতে ঠিক কি কি কাগজপত্র লাগবে, আবেদনের যোগ্যতা এবং আবেদন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
পেজ সূচিপত্রঃ নতুন নিয়মে প্রতিবন্ধী ভাতা আবেদন ফরম ২০২৬ - অনলাইন আবেদন ও যোগ্যতা
- নতুন নিয়মে প্রতিবন্ধী ভাতা আবেদন ফরম ২০২৬ - অনলাইন আবেদন ও যোগ্যতা
- নতুন নিয়মে ২০২৬ সালে প্রতিবন্ধী ভাতা পাওয়ার যোগ্যতা ও শর্তাবলী জেনে নিন
- যারা প্রতিবন্ধী ভাতা আবেদন করতে পাবেন না? জেনে রাখুন
- প্রতিবন্ধী ভাতা আবেদন ফরম পূরণ করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র ২০২৬
- অনলাইনে প্রতিবন্ধী ভাতা আবেদন করার নিয়ম ২০২৬
- আবেদন ফরম কোথায় জমা দেবেন? জেনে নিন
- প্রতিবন্ধী ভাতা ২০২৬ কত টাকা ও কিভাবে পাবেন, জানুন
- প্রতিবন্ধী ভাতা গ্রহীতাদের প্রতি কিছু জরুরি পরামর্শ পড়ুন
- প্রশ্ন ও উত্তরঃ নতুন নিয়মে প্রতিবন্ধী ভাতা আবেদন ফরম ২০২৬ - অনলাইন আবেদন ও যোগ্যতা
- পোস্টের শেষ-কথাঃ নতুন নিয়মে প্রতিবন্ধী ভাতা আবেদন ফরম ২০২৬ - অনলাইন আবেদন ও যোগ্যতা
নতুন নিয়মে প্রতিবন্ধী ভাতা আবেদন ফরম ২০২৬ - অনলাইন আবেদন ও যোগ্যতা
বর্তমানে ২০২৬ কোন প্রকার দালালের ঝামেলা ছাড়াই ঘরে বসে মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে প্রতিবন্ধী ভাতার অনলাইন আবেদন ফরম সম্পন্ন করা সম্ভব। আপনার পরিবারে বা আশেপাশে যদি কোন প্রতিবন্ধী ব্যক্তি থাকেন, তবে তাঁর জন্য কিভাবে ২০২৬ সালের নতুন নিয়মে সঠিক উপায়ে আবেদন করবেন অর্থাৎ আবেদন ফরম পূরণ করবেন এবং কি কি কাগজপত্র লাগবে, এসব বিষয়ে বিস্তারিত আলোচনা এই পোস্টে করা যাক-
আরো পড়ুনঃ সরকারি বয়স্ক ভাতা কার্ড আবেদন করতে কি কি কাগজপত্র লাগে? নতুন নিয়ম ২০২৬
নতুন নিয়মে ২০২৬ সালে প্রতিবন্ধী ভাতা পাওয়ার যোগ্যতা ও শর্তাবলী জেনে নিন
প্রতিবন্ধী ভাতা আবেদন ফরম পূরণ করার আগে অবশ্যই জেনে নিতে হবে যে আপনি এই ভাতা পাওয়ার জন্য যোগ্য কিনা। নিচে যোগ্যতার শর্তগুলো উল্লেখ করা হলো-
- আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
- সমাজসেবা কার্যালয় থেকে নিবন্ধন ও প্রতিবন্ধী পরিচয়পত্র সংগ্রহ করতে হবে
- অটিজম, শারীরিক, মানসিক, দৃষ্টি, বাক, শ্রবণ, বুদ্ধিবৃত্তিক, ডাউন সিন্ড্রোম, বহুমাত্রিক বা অন্য যেকোনো ধরণের স্বীকৃত প্রতিবন্ধী ব্যক্তি হতে হবে।
- আবেদনকারীকে অবশ্যই "অসচ্ছল" বা দরিদ্র শ্রেণীর হতে হবে, যাঁর বার্ষিক ব্যক্তিগত বা পারিবারিক আয় (বার্ষিক ৩৬,০০০ টাকার কম ) সরকারের নির্ধারিত সীমার নিচে।
- প্রতিবন্ধী ভাতার জন্য ৬ বছর বয়সের বেশি বয়সীদের এই ভাতা প্রদান করা হবে।
- সিটি কর্পোরেশনের মেয়র বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক সুপারিশ প্রাপ্ত হতে হবে।
যারা প্রতিবন্ধী ভাতা আবেদন করতে পাবেন না? জেনে রাখুন
- যিনি অলরেডি সরকারের অন্য কোনো নিয়মিত ভাতা (যেমন: বয়স্ক ভাতা, বিধবা ভাতা) পাচ্ছেন।
- সরকারি চাকরিজীবী বা নিয়মিত সরকারি পেনশনভোগী ব্যক্তি।
- সচ্ছল বা উচ্চবিত্ত পরিবারের সদস্য, যাদের নিয়মিত বড় অঙ্কের স্থায়ী আয় রয়েছে।
প্রতিবন্ধী ভাতা আবেদন ফরম পূরণ করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র ২০২৬
- আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপি বা মূল কপি।
- সমাজসেবা অফিস থেকে প্রাপ্ত প্রতিবন্ধী পরিচয়পত্র (সুবর্ণ নাগরিক কার্ড)।
- আবেদনকারীর সদ্য তোলা ২ কপি স্পষ্ট রঙিন পাসপোর্ট সাইজের ছবি। অনলাইন ফরমে আপলোড করার জন্য ছবিটি স্ক্যান করে মোবাইলে বা কম্পিউটারে (সর্বোচ্চ ১০০ কেবি সাইজ) সেভ করে রাখুন।
- বিকাশ ও নগদ একাউন্ট সহ একটি সচল মোবাইল নম্বর।
- ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন থেকে প্রাপ্ত সুপারিশপত্র।
অনলাইনে প্রতিবন্ধী ভাতা আবেদন করার নিয়ম ২০২৬
১. সমাজসেবা অফিসিয়াল পোর্টালে প্রবেশ:
প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটারের ব্রাউজার থেকে সমাজসেবা অধিদপ্তরের ভাতা ব্যবস্থাপনা ইনফরমেশন সিস্টেম (MIS) ওয়েবসাইটে প্রবেশ করুনঃ dss.bhata.gov.bd
২. ভাতার ক্যাটাগরি ও আইডি ভেরিফিকেশন:
হোমপেজ থেকে "অসচ্ছল প্রতিবন্ধী ভাতা আবেদন" অপশনটি সিলেক্ট করুন। এরপর স্ক্রিনে আসা বক্সে আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র নম্বর/জন্ম নিবন্ধন নম্বর, সঠিক জন্মতারিখ এবং প্রতিবন্ধী সুবর্ণ কার্ডের ইউনিক আইডি নম্বরটি ইনপুট দিয়ে "যাচাই করুন" বাটনে ক্লিক করুন।
৩. ব্যক্তিগত তথ্য যাচাই ও পূরণ:
আপনার দেয়া এনআইডি কার্ডের তথ্য বা জন্ম সনদের প্রায় সকল তথ্য দেখতে পাবেন। যেসব তথ্য দেখা যাবে না, সেগুলো নিজে পূরণ করে দিবেন। অতঃপর, পরবর্তী ধাপে যাবেন।
৪. প্রতিবন্ধী সংক্রান্ত অতিরিক্ত তথ্য প্রদান:
এই ধাপে যে ব্যক্তির জন্য আবেদন করছেন, তার অতিরিক্ত কিছু তথ্য দিতে হবে। এগুলো হচ্ছে:
- শিক্ষাগত যোগ্যতা
- বৈবাহিক অবস্থা
- পেশা
- বার্ষিক আয়
- পরিবারের সদস্য সংখ্যা
- ভূমির পরিমাণ
- বাসস্থান তথ্য
- প্রতিবন্ধিতার ধরণ ও মাত্রা
এসব তথ্য পূরণ করে আবারও পরবর্তী ধাপে যাবেন।
৫. মোবাইল ব্যাংকিং ও পেমেন্ট তথ্য:
ভাতার টাকা প্রাপ্তির মাধ্যম হিসেবে 'মোবাইল ব্যাংকিং' নির্বাচন করুন। এরপর আপনার সচল নগদ বা বিকাশ নম্বরটি নির্ভুলভাবে টাইপ করুন। অ্যাকাউন্টটি অবশ্যই সচল এবং ট্রানজেকশন করার উপযোগী হতে হবে।
৬. ছবি আপলোড ও ফরম সাবমিট:
আবেদনকারীর স্ক্যান করা রঙিন পাসপোর্ট সাইজের ছবি নির্দিষ্ট স্থানে আপলোড করুন। সম্পূর্ণ ফরমটি প্রথম থেকে শেষ পর্যন্ত আবার রিডিং পড়ে চেক করুন। সবকিছু ঠিক থাকলে নিচে থাকা "সাবমিট (Submit)" বাটনে ক্লিক করুন।
৭. আবেদনের প্রিন্ট কপি সংগ্রহ:
আবেদন সাবমিট হয়ে গেলে আবেদনটি প্রিন্ট করার অপশন পাবেন। প্রিন্ট বাটনে ক্লিক করে আবেদনটি প্রিন্ট করে নিবেন। যদি আপনার কম্পিউটারে প্রিন্টার না থাকে, তবে পিডিএফ ফাইল সংগ্রহ করে নিতে পারেন। এরপর, সেটি কোনো দোকান থেকে প্রিন্ট করে নিতে পারবেন।
আবেদন ফরম কোথায় জমা দেবেন? জেনে নিন
- প্রিন্ট করা অনলাইন আবেদন ফরমটির সাথে আপনার সুবর্ণ কার্ডের ফটোকপি, এনআইডি/জন্ম সনদের কপি, পিতা-মাতার এনআইডি এবং আয়ের সনদের ফটোকপি একসাথে স্ট্যাপলার বা পিন-আপ করুন।
- এই সম্পূর্ণ কাগজপত্রের সেটটি আপনার এলাকার ইউনিয়ন পরিষদ কার্যালয়, পৌরসভার ওয়ার্ড কাউন্সিলরের অফিস অথবা সরাসরি আপনার উপজেলার উপজেলা সমাজসেবা কার্যালয়ে গিয়ে জমা দিন।
- স্থানীয় সমাজসেবা বাছাই কমিটি আপনার দেওয়া তথ্য সরজমিনে তদন্ত ও যাচাই করবে। আপনি প্রকৃত প্রতিবন্ধী ও অসচ্ছল প্রমাণিত হলে আপনার নাম চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।
প্রতিবন্ধী ভাতা ২০২৬ কত টাকা ও কিভাবে পাবেন, জানুন
- আগে প্রতিবন্ধী ভাতা প্রতি মাসে ৭৫০ টাকা করে ছিল। কিন্তু, বর্তমানে প্রতিবন্ধী ভাতার পরিমাণ ১০০ টাকা বাড়িয়ে ৮৫০ টাকা করা হয়েছে।
- একজন প্রতিবন্ধী ব্যক্তি প্রতিবন্ধী ভাতা পেলে প্রতি বছর মোট ১০,২০০ টাকা পাবেন। এই টাকা সাধারণত তিন মাস বা ছয় মাস পর পর একসাথে প্রদান করা হয়।
- ভাতার টাকা সরাসরি আপনার প্রদান করা নগদ বা বিকাশ মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে। টাকা আসার সাথে সাথে আপনার মোবাইলে মেসেজ চলে আসবে।
- এরপর যেকোনো এজেন্ট পয়েন্ট থেকে কোনো অতিরিক্ত সরকারি ক্যাশআউট চার্জ ছাড়াই আপনি ভাতার টাকা তুলতে পারবেন।
প্রতিবন্ধী ভাতা গ্রহীতাদের প্রতি কিছু জরুরি পরামর্শ পড়ুন
আপনারা যারা সফলভাবে প্রতিবন্ধী ভাতার জন্য নির্বাচিত হয়েছেন তাদের জন্য কিছু বিষয় মনে রাখা খুবই জরুরি। অনেক সময় দেখা যায় অসতর্কতার কারণে ভাতা বন্ধ হয়ে যায়। তাই প্রতিবন্ধী ভাতা গ্রহীতাদের প্রতি কিছু জরুরি পরামর্শ-
- মোবাইল ব্যাংকিংয়ের পিন নম্বর কখনো কাউকে জানাবেন না। সরকারি কোনো কর্মকর্তা ফোন করে পিন চাইবেন না।
- যদি মোবাইল নম্বর পরিবর্তন করেন, তবে সাথে সাথে স্থানীয় সমাজসেবা অফিসে গিয়ে তথ্য আপডেট করুন।
- প্রতিটি পেমেন্ট পাওয়ার পর ফোনের মেসেজ চেক করুন এবং নিশ্চিত হোন যে সঠিক পরিমাণ টাকা জমা হয়েছে।
- কার্ড বা অ্যাকাউন্ট কোনো অবস্থাতেই অন্য কারো কাছে বন্ধক রাখবেন না। এটি একটি দণ্ডনীয় অপরাধ।
- ভাতার পরিমাণ সময়ে সময়ে সরকার পরিবর্তন করতে পারে।
প্রশ্ন ও উত্তরঃ নতুন নিয়মে প্রতিবন্ধী ভাতা আবেদন ফরম ২০২৬ - অনলাইন আবেদন ও যোগ্যতা
- শারীরিক প্রতিবন্ধী
- দৃষ্টি প্রতিবন্ধী
- শ্রবণ প্রতিবন্ধী
- বাক প্রতিবন্ধী
- বুদ্ধি প্রতিবন্ধী
- বহুবিধ প্রতিবন্ধী
- অটিজম বা মানসিক প্রতিবন্ধী
পোস্টের শেষ-কথাঃ নতুন নিয়মে প্রতিবন্ধী ভাতা আবেদন ফরম ২০২৬ - অনলাইন আবেদন ও যোগ্যতা
উপরোক্ত আর্টিকেলটি আলোচনা করে পরিশেষে বলা যায় যে, ২০২৬ সালে নতুন নিয়মে ডিজিটাল বাংলাদেশ ও স্মার্ট সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে প্রতিবন্ধী ভাতার আবেদন ফরম অনলাইন প্রক্রিয়া অত্যন্ত সহজ করা হয়েছে। প্রতিবন্ধী ভাতা সমাজের প্রতিবন্ধী অসহায় লোকদের জীবনযুদ্ধের একটি অপরিহার্য শক্তি। এই আর্থিক সহায়তা কেবল টাকাই নয় বরং এটি রাষ্ট্রের পক্ষ থেকে ভালোবাসা ও সম্মান।
সঠিক কাগজপত্র ও নিয়ম মেনে আবেদন করলে কোনো দালালের সাহায্য ছাড়াই এই সরকারি সুবিধা পাওয়া সম্ভব। আপনার আশেপাশে কোনো প্রতিবন্ধী অসহায় লোক থাকলে তাকে এই নতুন নিয়মে আবেদন করতে সাহায্য করুন।


গ্রো কেয়ার আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url