২০২৬ ফিফা বিশ্বকাপে ৪৮ দলের নতুন ফরম্যাট এবং নিয়মাবলী নিয়ে আলোচনা
বিসমিল্লাহির রাহমানির রাহিম,
প্রিয় পাঠক- আসসালামু আলাইকুম, ২০২৬ ফিফা বিশ্বকাপ (2026 FIFA World Cup) হলো আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা ফিফা বিশ্বকাপের ২৩তম আসর, যা ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে। এটি উত্তর আমেরিকার তিনটি দেশ - কানাডা, মেক্সিকো ও মার্কিন যুক্তরাষ্ট্র যা ১৬টি শহরে যৌথভাবে আয়োজন করছে।
আর এই ২০২৬ ফিফা বিশ্বকাপে ৪৮ দলের নতুন ফরম্যাট ও কিছু নিয়মাবলী যুক্ত হয়েছে। তাই আজকে আমাদের আর্টিকেলটিতে আলোচনার বিষয় হচ্ছে, ‘২০২৬ ফিফা বিশ্বকাপে ৪৮ দলের নতুন ফরম্যাট এবং নিয়মাবলী নিয়ে আলোচনা’।
পেজ সূচিপত্রঃ ২০২৬ ফিফা বিশ্বকাপে ৪৮ দলের নতুন ফরম্যাট এবং নিয়মাবলী নিয়ে আলোচনা
- ২০২৬ ফিফা বিশ্বকাপে ৪৮ দলের নতুন ফরম্যাট এবং নিয়মাবলী নিয়ে আলোচনা
- ২০২৬ ফিফা বিশ্বকাপে ৪৮ দলের নতুন ফরম্যাট সম্পর্কে জানুন
- ২০২৬ ফিফা বিশ্বকাপে নতুন নিয়মাবলী সম্পর্কে জেনে নিন
- ২০২৬ ফিফা বিশ্বকাপে গোলরক্ষকদের জন্যও কড়াকড়ি নিয়ম-কানুন দেখুন
- ২০২৬ ফিফা বিশ্বকাপে ভিএআর প্রযুক্তি আরও কতটা শক্তিশালী হতে চলছে দেখুন
- প্রশ্ন ও উত্তরঃ ২০২৬ ফিফা বিশ্বকাপে ৪৮ দলের নতুন ফরম্যাট এবং নিয়মাবলী নিয়ে আলোচনা
- পোস্টের শেষ-কথাঃ ২০২৬ ফিফা বিশ্বকাপে ৪৮ দলের নতুন ফরম্যাট এবং নিয়মাবলী নিয়ে আলোচনা
২০২৬ ফিফা বিশ্বকাপে ৪৮ দলের নতুন ফরম্যাট এবং নিয়মাবলী নিয়ে আলোচনা
এবার শুধু দলের সংখ্যা বা ম্যাচের সংখ্যা নয়, বদলাচ্ছে খেলার একাধিক গুরুত্বপূর্ণ নিয়মও। যেখানে, ফিফার প্রধান রেফারিং কর্মকর্তা পিয়েরলুইজ কলিনা জানিয়েছেন, ম্যাচে বর্ণবাদ ও বৈষম্য দূর করা, সময় অপচয় রোধ করা এবং খেলার গতি বাড়ানোর লক্ষ্যেই এই যুগান্তকারী পরিবর্তনগুলো আনা হয়েছে।
উত্তর আমেরিকা মহাদেশের তিনটি দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিতব্য এই বিশ্বকাপে প্রথমবারের মতো এত বিশাল সংখ্যক দল অংশ নিতে যাচ্ছে। ২০২৬ সালের এই আসরে অভিষেক হতে যাচ্ছে চারটি নতুন দলের—কুরাসাও, জর্ডান, কেপ ভার্দে ও উজবেকিস্তান।
এবারের বিশ্বকাপে অংশ নেবে মোট ৪৮টি দেশ। দলগুলিকে ভাগ করা হয়েছে ১২টি গ্রুপে, যেখানে প্রতিটি গ্রুপে থাকবে চারটি করে দল।
২০২৬ ফিফা বিশ্বকাপে ৪৮ দলের নতুন ফরম্যাট সম্পর্কে জানুন
২০২৬ ফিফা বিশ্বকাপে ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো অংশ নিচ্ছে ৪৮টি দেশ। ইতিমধ্যেই অংশগ্রহণকারী সবকটি দল তাদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা সম্পন্ন করেছে। একই সাথে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা (FIFA) প্রকাশ করেছে অফিসিয়াল গ্রুপ পর্বের সময়সূচি।
এবারই প্রথম ২০২৬ ফিফা বিশ্বকাপে ৩২ দলের পরিবর্তে ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে,যা ফিফা দ্বারা প্রস্তাবিত এবং অনুমোদিত একটি নতুন সংস্কার। এই পরিবর্তনের ফলে মোট ১০৪টি ম্যাচ খেলা হবে,যা ২০২২ বিশ্বকাপের তুলনায় ৪৭% বেশি।
💚 নতুন ফরম্যাটটি ২০২৩ সালে ফিফা কাউন্সিল দ্বারা অনুমোদিত হয়েছে,যাতে খেলোয়াড়ের কল্যাণ,ভ্রমণ এবং দর্শক অভিজ্ঞতা বিবেচনা করা হয়েছে।
👉 গ্রুপ স্টেজ:
- ৪৮ দলকে ১২টি গ্রুপে ভাগ করা হয়েছে, প্রতি গ্রুপে থাকছে ৪টি করে দল।
- প্রতি গ্রুপ থেকে শীর্ষ দুই দল এবং ৮টি সেরা থার্ড প্লেস দল নকআউট স্টেজে উন্নীত হবে।
- এতে মোট ৩২ দল রাউন্ড অফ ৩২- এ অংশ নেবে।
👉 নকআউট স্টেজ:
গ্রুপ স্টেজের পর থেকে সব ম্যাচ নকআউট ফরম্যাটে অনুষ্ঠিত হবে:
- রাউন্ড অফ ৩২
- রাউন্ড অফ ১৬
- কোয়ার্টার ফাইনাল,
- সেমি-ফাইনাল এবং
- ফাইনাল।
২০২৬ ফিফা বিশ্বকাপে নতুন নিয়মাবলী সম্পর্কে জেনে নিন
ফুটবলে সময় নষ্ট করা দীর্ঘদিনের বিতর্ক। সেই সমস্যার সমাধানে একাধিক কড়া নিয়ম চালু করা হচ্ছে এবার ২০২৬।
👉 ফুটবলার পরিবর্তনের জন্য ১০ সেকেন্ডের নিয়মে যা যা থাকছে:
- কোন খেলোয়াড়কে তুলে নেওয়ার জন্য যখন ফোর্থ আম্পায়ার সাইডলাইনে কোড বোর্ড প্রদর্শন করবেন, তখন মাঠের খেলোয়াড়কে ১০ সেকেন্ডের মধ্যে বাউন্ডারি লাইনের সবচেয়ে কাছের অংশ দিয়ে মাঠের বাইরে চলে যেতে হবে।
- যদি তিনি ১০ সেকেন্ডের মধ্যে মাঠ না ছাড়েন, তবে তার পরিবর্তে নামতে যাওয়া নতুন খেলোয়াড়টি পরবর্তী এক মিনিট মাঠে প্রবেশ করতে পারবেন না। ফলে ওই সময় দলকে ১০ জন নিয়েই খেলতে হবে।
- এক মিনিট পর খেলা যখন প্রথমবার থামবে, তখন রেফারির সংকেত পাওয়ার পরই কেবল নতুন খেলোয়াড় মাঠে ঢুকতে পারবেন। তবে গুরুতর চোট বা নিরাপত্তার বিষয় থাকলে এই নিয়ম শিথিল হতে পারে।
সময় নষ্ট করা বন্ধ করতে রেফারিরা এখন থেকে থ্রো-ইন এবং গোল-কিকের সময় হাত উঁচিয়ে দৃশ্যমান ৫ সেকেন্ডের একটি কাউন্টডাউন শুরু করবেন-
- থ্রো-ইন নেওয়ার জন্য খেলোয়াড়রা সর্বোচ্চ পাঁচ সেকেন্ড সময় পাবেন। সময়সীমা অতিক্রম করলে বলের দখল চলে যাবে প্রতিপক্ষের কাছে।
- একইভাবে গোল-কিক নিতে পাঁচ সেকেন্ডের বেশি সময় নিলে প্রতিপক্ষ দল পেয়ে যাবে কর্নার কিক।
👉 মুখ ঢেকে কথা বললে- লাল কার্ডের সম্ভাবনা:
- ম্যাচ চলাকালীন সময়ে কোনো ফুটবলার মাঠে কোনো ধরণের বিরোধ বা উত্তপ্ত পরিস্থিতির সময় হাত, বাহু কিংবা জার্সি দিয়ে নিজের মুখ ঢেকে রাখলে তাকে সরাসরি লাল কার্ড দেখানো হবে।
- মূলত প্রতিপক্ষের খেলোয়াড়কে বর্ণবাদী বা আপত্তিকর গালি দিয়ে মুখ লুকিয়ে পার পেয়ে যাওয়ার প্রবণতা রোধ করতে এই কঠোর নিয়ম আনা হয়েছে। যেখানে সরাসরি লাল কার্ডও দেখানো হতে পারে।
তবে একই ক্লাবে খেলা দুই ভিন্ন দেশের সতীর্থরা যদি মাঠে স্বাভাবিক ও বন্ধুত্বপূর্ণ কথাবার্তা বলার সময় মুখ ঢাকেন, তবে কোনো শাস্তি দেওয়া হবে না।
- রেফারির কোনো সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে যদি কোনো খেলোয়াড় মাঠ ছেড়ে বেরিয়ে যান, তবে তাকে সরাসরি লাল কার্ড দেখানো হবে।
- কোনো দলের কোচ বা অফিশিয়াল যদি খেলোয়াড়দের মাঠ ছেড়ে চলে যেতে প্ররোচিত করেন, তবে তাদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে।
- এছাড়া কোনো দল মাঠ ছেড়ে চলে যাওয়ার কারণে ম্যাচ পরিত্যক্ত হলে প্রতিপক্ষ দলকে সরাসরি জয়ী ঘোষণা করা হবে।
👉 মাঠের বাইরে এক মিনিটের চিকিৎসা:
- মাঠে চোট পাওয়ার পর যদি কোনো আউটফিল্ড খেলোয়াড়কে চিকিৎসা দিতে মেডিকেল স্টাফরা মাঠে প্রবেশ করেন, তবে চিকিৎসা শেষে খেলা পুনরায় শুরু হওয়ার পর ওই খেলোয়াড়কে বাধ্যতামূলকভাবে এক মিনিট মাঠের বাইরে অপেক্ষা করতে হবে।
- তাছাড়, গোলরক্ষকের চোট, গোলরক্ষক ও আউটফিল্ড খেলোয়াড়ের মুখোমুখি সংঘর্ষ, একই দলের দুই খেলোয়াড়ের সংঘর্ষ, মাথায় গুরুতর আঘাত কিংবা চোট পাওয়া খেলোয়াড়টি যদি পেনাল্টি শ্যুটার হন, তবে তাকে বাইরে যেতে হবে না।
- প্রতিটি ম্যাচে প্রথম ও দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে বাধ্যতামূলক তিন মিনিটের হাইড্রেশন বা কুলিং ব্রেক থাকবে।
- শুধু খোলা স্টেডিয়াম নয়, ছাদযুক্ত বা ইনডোর ধরনের ভেন্যুতেও এই নিয়ম কার্যকর হবে।
👉 গোলরক্ষকের চিকিৎসাকালীন খেলোয়াড়দের কোচিং নিষিদ্ধ:
- ম্যাচ চলাকালীন কোনো গোলরক্ষক মাঠে চোট পেয়ে চিকিৎসা নিতে থাকলে সেই সুযোগে অন্য খেলোয়াড়রা মাঠের সাইডলাইনে গিয়ে নিজেদের কোচের কাছ থেকে কোনো ধরণের কৌশলগত পরামর্শ নিতে পারবেন না। তাদের মাঠের ভেতরেই অবস্থান করতে হবে।
২০২৬ ফিফা বিশ্বকাপে গোলরক্ষকদের জন্যও কড়াকড়ি নিয়ম-কানুন দেখুন
- বল হাতে নেওয়ার পর গোলরক্ষককে আট সেকেন্ডের মধ্যে বল ছাড়তে হবে। বেশি সময় বল ধরে রাখলে রেফারি ব্যবস্থা নিতে পারবেন।
- চোট পেলেই মাঠের বাইরে থাকতে হবে।
- ম্যাচ চলাকালীন কোনও ফুটবলার চোট পেয়ে মাঠে চিকিৎসা নিলে খেলা শুরু হওয়ার পর তাঁকে অন্তত এক মিনিট মাঠের বাইরে থাকতে হবে। তবে গোলরক্ষকের চোট, গোলরক্ষক ও অন্য খেলোয়াড়ের সংঘর্ষ কিংবা পেনাল্টি কিক সংক্রান্ত পরিস্থিতিতে এই নিয়ম প্রযোজ্য হবে না।
- এছাড়া গোলরক্ষকের চিকিৎসার সময় অন্যান্য ফুটবলাররা সাইডলাইনে গিয়ে কোচের সঙ্গে কৌশলগত বৈঠকও করতে পারবেন না।
২০২৬ ফিফা বিশ্বকাপে ভিএআর প্রযুক্তি আরও কতটা শক্তিশালী হতে চলছে দেখুন
- ভুলবশত কাউকে দ্বিতীয় হলুদ কার্ড দেওয়া হলে কিংবা ভুল খেলোয়াড়কে কার্ড দেখানো হলে তা সংশোধন করতে এটা ব্যবহৃত হবে।
- আবার ভুলভাবে কোনো কর্নার কিক দেওয়া হলে, খেলা পুনরায় শুরু হওয়ার আগে তাৎক্ষণিকভাবে তা সংশোধন করার সুযোগ থাকছে।
- ফ্রি-কিক বা কর্নার নেওয়ার আগে যদি কোনো ফরোয়ার্ড রক্ষণভাগের খেলোয়াড়কে ফাউল করেন, তবে ভিএআর রেফারিকে অন-ফিল্ড রিভিউয়ের পরামর্শ দেবে এবং ফাউল প্রমাণিত হলে কার্ড ও পুনরায় কিক নেওয়ার নির্দেশ দেওয়া হবে।
প্রশ্ন ও উত্তরঃ ২০২৬ ফিফা বিশ্বকাপে ৪৮ দলের নতুন ফরম্যাট এবং নিয়মাবলী নিয়ে আলোচনা
- ম্যাপল (Maple),
- জায়ু (Zayu) এবং
- ক্লাচ (Clutch)।
পোস্টের শেষ-কথাঃ ২০২৬ ফিফা বিশ্বকাপে ৪৮ দলের নতুন ফরম্যাট এবং নিয়মাবলী নিয়ে আলোচনা
বি: দ্র: এই পোস্টটি বিভিন্ন ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করে আপনার সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি মাত্র। আশা করি, উপকৃত হবেন। ভালো থাকবেন। আর ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।




গ্রো কেয়ার আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url