২০-২২ হাজার টাকার মাঝে ভালো মানের সেরা ফোন বাংলাদেশ ২০২৬

বিসমিল্লাহির রাহমানির রাহিম,

প্রিয় পাঠক- আসসালামু আলাইকুম, ২০ থেকে ২২ হাজার টাকার মধ্যে আপনি যদি একটি নতুন 5G স্মার্টফোন কেনার চিন্তাভাবনা করে থাকেন, তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য।

২০-২২-হাজার-টাকার-মাঝে-ভালো-মানের-সেরা-ফোন-বাংলাদেশ-২০২৬

আর তাই আর্টিকেলটিতে আজকে আমাদের  আলোচনার বিষয় হচ্ছে, ‘২০-২২ হাজার টাকার মাঝে ভালো মানের সেরা ফোন বাংলাদেশ ২০২৬’

পেজ সূচিপত্রঃ ২০-২২ হাজার টাকার মাঝে ভালো মানের সেরা ফোন বাংলাদেশ ২০২৬

২০-২২ হাজার টাকার মাঝে ভালো মানের সেরা ফোন বাংলাদেশ ২০২৬

বর্তমান (২০২৬ সাল) স্মার্টফোনের বাজারে উদ্ভাবনের গতি এখন তুঙ্গে। বিশেষ করে মধ্যবিত্তের বাজেট অর্থাৎ, ২০-২২ হাজার টাকার মাঝে এখন এমন সব ফোন পাওয়া যাচ্ছে; যা কয়েক বছর আগেও ছিল কল্পনাতীত। যা শক্তিশালী ৫জি প্রসেসর থেকে শুরু করে উচ্চ রিফ্রেশ রেটের ডিসপ্লে - সবই মিলছে এই বাজেটে।

আপনি শিক্ষার্থী, পেশাজীবী, গেমার, কন্টেন্ট ক্রিয়েটর কিংবা সাধারণ ব্যবহারকারী - যাই হোন না কেন, এই বাজেটের মাঝে বর্তমানে সেরা মানের স্মার্টফোনগুলো খুঁজে পাওয়া সম্ভব বলে আশা করি। তাছাড়া, বাজারে অসংখ্য বিকল্প থাকায়, MRP-এর বিস্তারিত তুলনা এবং বিশেষজ্ঞ মতামত সঠিক স্মার্টফোনটি বেছে নেওয়াকে অনেক সহজ করে তোলে।

২০-২২ হাজার টাকার মাঝে বর্তমানে ২০২৬ সালে সেরা স্মার্টফোনগুলোর মধ্যে রয়েছে-
  • Samsung Galaxy A16
  • Vivo Y28 4G
  • Xiaomi Realme C67
  • Oppo A60
  • Infinix Note 30
আর্টিকেলটিতে উল্লেখিত এই বাজেট ও মিড-রেঞ্জ ক্যাটাগরির সর্বশেষ স্মার্টফোনগুলো সম্পর্কে জেনে নিন - যার মধ্যে রয়েছে; ডিভাইসগুলোর বর্তমান দাম, বিস্তারিত স্পেসিফিকেশন, ক্যামেরা পারফরম্যান্স, ব্যাটারি লাইফ, গেমিং সক্ষমতা, এআই (AI) ফিচার এবং সফটওয়্যার অভিজ্ঞতার তথ্য।

Samsung Galaxy A16- এই স্মার্টফোনটি সম্পর্কে বিস্তারিত দেখে নিন

Samsung Galaxy A16- বাংলাদেশের বাজারে একটি 'লো-মিড রেঞ্জ' বা সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন, যা ভালো মানের স্পেসিফিকেশন ও সন্তোষজনক পারফরম্যান্স প্রদান করে। এতে রয়েছে ৬.৭ ইঞ্চির সুপার অ্যামোলেড (Super AMOLED) ডিসপ্লে, যার রেজোলিউশন ১০৮০ x ২৩৪০ পিক্সেল এবং এটি ৯০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করে।

Samsung-Galaxy-A16--এই-স্মার্টফোনটি-সম্পর্কে-বিস্তারিত-দেখে-নিন

নিম্নে এই ফোনটি সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হলোঃ

  • Samsung ব্র্যান্ডের Galaxy A16 মডেলের Android, Operating System- এর এই স্মার্টফোনটি  এখন তিনটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, যেমন- 128/256GB ইন্টারনাল স্টোরেজ। যার প্রসেসর হচ্ছে, Mediatek Helio G99
  • ফোনটির বডি ডাইম্যানশনস হচ্ছে- (164.4 x 77.9 x 7.9) মিমি. এবং ওজন- 200 গ্রাম।
  • এর নেটওয়ার্ক ‍সিম- Dual SIM (Nano-SIM, Dual stand-by) এবং Dust and Splash Resistant
  • Samsung Galaxy A16- ফোনটির ডিসপ্লে সাইজ- 6.7 inches এবং রেজুল্যাশন- 1080 x 2340 px (FHD+) যার পিক্সেল ডেনসিটি 385 ppi
  • এর Memory Internal- 128/256GB এবং Ram- 6/8GB
  • প্রাইমারী ক্যামেরা - 50 MP, f/1.8, Wide Angle, Primary Camera, 5 MP, f/2.2, Ultra-Wide Angle Camera, 2 MP, f/2.4, Macro Camera
  • সেকেন্ডারী ক্যামেরা- 13 MP, f/2.0, Wide Angle, Primary Camera
  • ভিডিও রেজুলেশনস- 1920x1080, 1280x720p@30fps,120fps
  • ব্যাটারী Capacity- 5000 mAh/Li-Ion (Lithium Ion)এবং Non-removable
  • বডি Color- Blue Black, Light Gray, Gold, Light Green

👍 Samsung Galaxy A16- এর বাজার মূল্য- 21,999 টাকা/ 26,499 টাকা/ 30,999 টাকা (অফিসিয়াল)।

আরো পড়ুনঃ ১২-১৫ হাজার টাকার মধ্যে আপনার পছন্দের সেরা স্মার্টফোন- ২০২৬

Vivo Y28 4G- ডিভাইসটি সম্পর্কে বিস্তারিত জানুুন

Vivo Y28 হলো একটি সাশ্রয়ী মূল্যের 4G স্মার্টফোন, যা পারফরম্যান্স এবং বিভিন্ন ফিচারের চমৎকার সমন্বয় নিয়ে এসেছে। এতে রয়েছে ৬.৬৪ ইঞ্চির আইপিএস এলসিডি (IPS LCD) ডিসপ্লে, যার রেজোলিউশন ১০৮০ x ২৩৮৮ পিক্সেল। এর ভেতরে রয়েছে হেলিও জি৮৫ (Helio G85) চিপসেট- যা একটি অক্টা-কোর সিপিইউ এবং এটি অ্যান্ড্রয়েড ১৪ (Android 14) অপারেটিং সিস্টেমে চলে। 

ফটোগ্রাফির ক্ষেত্রে, Vivo Y28 4G-এর পেছনে রয়েছে ডুয়াল-ক্যামেরা সেটআপ; এতে একটি ৫০ মেগাপিক্সেলের ওয়াইড লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর অন্তর্ভুক্ত রয়েছে। সেলফির জন্য এতে রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

Vivo-Y28-4G--ডিভাইসটি-সম্পর্কে-বিস্তারিত-জানুুন

নিম্নে এই ফোনটি সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হলোঃ

  • Vivo ব্র্যান্ডের Y28 4G মডেলের Android, Operating System- এর এই স্মার্টফোনটি  এখন তিনটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, যেমন- 128/256GB ইন্টারনাল স্টোরেজ। যার প্রসেসর হচ্ছে, Mediatek MT6769 Helio G85
  • ফোনটির বডি ডাইম্যানশনস হচ্ছে- (165.7 x 76 x 7.99) মিমি. এবং ওজন- 199 গ্রাম।
  • এর নেটওয়ার্ক ‍সিম- Dual SIM (Nano-SIM, Dual stand-by) এবং Dust and Splash Resistant
  • Vivo Y28 4G- ফোনটির ডিসপ্লে সাইজ- 6.64 inches এবং রেজুল্যাশন- 720 x 1608 px (HD+) যার পিক্সেল ডেনসিটি 264 ppi
  • এর Memory Internal- 128/256GB এবং Ram- 6/8GB
  • প্রাইমারী ক্যামেরা - 50 MP, f/1.8, Wide Angle, Primary Camera, 2 MP, f/2.4, Depth Camera
  • সেকেন্ডারী ক্যামেরা- 13 MP, f/2.0, Wide Angle, Primary Camera8 MP, f/2.05, Wide Angle, Primary Camera
  • ভিডিও রেজুলেশনস- 1920x1080, 1280x720p@30fps
  • ব্যাটারী Capacity- 6000 mAh/Li-Ion (Lithium Ion)এবং Non-removable
  • বডি Color- Agate Green, Gleaming Orange

👍 Vivo Y28 4G- এর বাজার মূল্য- 18,999 টাকা/ 20,999 টাকা/ 22,999 টাকা (অফিসিয়াল)।

আরো পড়ুনঃ ২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে শিক্ষার্থীদের জন্য সেরা স্মার্টফোন

Xiaomi Realme C67- সম্পর্কে সমস্তকিছু জেনে নিন

বাজেট মূল্যে উচ্চ-ক্ষমতাসম্পন্ন স্মার্টফোন সার্ভিসের ক্ষেত্রে শাওমি ব্র্যান্ডের রিয়েলমি (Realme)-র যে প্রতিশ্রুতি রয়েছে, তার একটি বড় প্রমাণ হলো Realme C67। চমৎকার ক্যামেরা এবং আকর্ষণীয় ও স্লিম ডিজাইনের জন্য এই স্মার্টফোনটি বেশ জনপ্রিয়।

ফটোগ্রাফি-প্রেমীরা এর পেছনের ডুয়াল-ক্যামেরা সেটআপটি পছন্দ করবেন, যাতে রয়েছে ৫০-মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং ২-মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এর সামনের অংশে রয়েছে ৮-মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যা আপনার পোর্ট্রেট শটগুলোকে করে তোলে ঝকঝকে ও প্রাণবন্ত। ১৬৫.৭ x ৭৬ x ৭.৯ মিমি মাপ এবং মাত্র ১৯০ গ্রাম ওজনের এই ফোনটির ডিজাইন যেমন আকর্ষণীয়, তেমনি এটি ব্যবহারেও অত্যন্ত সুবিধাজনক।

Xiaomi-Realme-C67--সম্পর্কে-সমস্তকিছু-জেনে-নিন

নিম্নে এই ফোনটি সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হলোঃ

  • Vivo ব্র্যান্ডের Realme C67 মডেলের Android, Operating System- এর এই স্মার্টফোনটি  এখন একটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, যেমন- 128GB ইন্টারনাল স্টোরেজ। যার প্রসেসর হচ্ছে, Qualcomm Snapdragon 685
  • ফোনটির বডি ডাইম্যানশনস হচ্ছে- (164.6 x 75.4 x 7.5) মিমি. এবং ওজন- 185 গ্রাম।
  • এর নেটওয়ার্ক ‍সিম- Dual SIM (Nano-SIM, Dual stand-by) এবং Dust and Splash Resistant
  • Xiaomi Realme C67- ফোনটির ডিসপ্লে সাইজ- 6.72 inches এবং রেজুল্যাশন- 1080 x 2400 px (FHD+) যার পিক্সেল ডেনসিটি 392 ppi
  • এর Memory Internal- 128GB এবং Ram- 8GB
  • প্রাইমারী ক্যামেরা - 108 MP f/1.75, Wide Angle (84° field-of-view), Primary Camera, 2 MP f/2.4, Depth Camera
  • সেকেন্ডারী ক্যামেরা- 8 MP f/2.05, Wide Angle, Primary Camera
  • ভিডিও রেজুলেশনস- 1920x1080, 1280x720p@30fps
  • ব্যাটারী Capacity- 5000 mAh/Li-Ion (Lithium Ion)এবং Non-removable
  • বডি Color- Sunny Oasis, Black Rock

👍 Xiaomi Realme C67- এর বাজার মূল্য- 22,999 টাকা (অফিসিয়াল)।

আরো পড়ুনঃ ১৫ হাজার টাকার মধ্যে গেমিং ফোন বাংলাদেশ প্রাইজ ২০২৬

Oppo A60- এর বিস্তারিত জানুন

বাংলাদেশে (২০২৬ সাল) সম্প্রতি Oppo A60 বাজারে ছাড়া হয়েছে। ফোনটিতে রয়েছে ৬.৬৭ ইঞ্চির IPS LCD ডিসপ্লে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ ৯৫০ নিটস ব্রাইটনেস সুবিধা প্রদান করে। এর ডিসপ্লেটি HD+ রেজোলিউশন এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত।

Oppo A60- এর প্রাণকেন্দ্রে রয়েছে Qualcomm Snapdragon 680 4G চিপসেট, যা একটি অক্টা-কোর ৬-ন্যানোমিটার (6nm) প্রসেসর। এর সাথে রয়েছে ৮ জিবি র‍্যাম এবং সর্বোচ্চ ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। ডিভাইসটির ডুয়াল ক্যামেরা সেটআপে একটি ৫০ মেগাপিক্সেলের মেইন সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর রয়েছে; পাশাপাশি এতে একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাও আছে। এর পেছনের ক্যামেরাটি দিয়ে ৩০ এফপিএস (fps) হারে ১০৮০পি (1080p) ভিডিও রেকর্ড করা সম্ভব।

Oppo-A60--এর-বিস্তারিত-জানুন

নিম্নে এই ফোনটি সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হলোঃ

  • Oppo ব্র্যান্ডের A60 মডেলের Android, Operating System- এর এই স্মার্টফোনটি এখন দুটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, যেমন- 128/256GB ইন্টারনাল স্টোরেজ। যার প্রসেসর হচ্ছে, Qualcomm SM6225 Snapdragon 680 4G
  • ফোনটির বডি ডাইম্যানশনস হচ্ছে- (165.71 x 76.02 x 7.68) মিমি. এবং ওজন- 186 গ্রাম।
  • এর নেটওয়ার্ক ‍সিম- Dual SIM (Nano-SIM, Dual stand-by) এবং Dust and Splash Resistant
  • Oppo A60- ফোনটির ডিসপ্লে সাইজ- 6.67 inches এবং রেজুল্যাশন- 720 x 1604 px (HD+) যার পিক্সেল ডেনসিটি 264 ppi
  • এর Memory Internal- 128/256GB এবং Ram- 8GB
  • প্রাইমারী ক্যামেরা - 50 MP, f/1.8, Wide Angle (76° field-of-view), Primary Camera, 2 MP, f/2.4, Depth Camera
  • সেকেন্ডারী ক্যামেরা- 8 MP, f/2.0, Wide Angle, Primary Camera
  • ভিডিও রেজুলেশনস- 1920x1080, 1280x720p@30fps
  • ব্যাটারী Capacity- 5000 mAh/Li-Ion (Lithium Ion)এবং Non-removable
  • বডি Color- Midnight Purple, Ripple Blue

👍 Oppo A60- এর বাজার মূল্য- 22,990 টাকা/ 24,990 টাকা (অফিসিয়াল)।

আরো পড়ুনঃ ১৬ হাজার টাকার মধ্যে আপনার পছন্দের বেস্ট স্মার্টফোন বাংলাদেশ- ২০২৬

Infinix Note 30- আপনার পছন্দের বেস্ট  স্মার্টফোন

আপনার পছন্দের বেস্ট  স্মার্টফোন Infinix Note 30- তে রয়েছে ৬.৭৮ ইঞ্চির ফুল এইচডি+ (Full HD+) আইপিএস এলসিডি (IPS LCD) স্ক্রিন। এর সামনের ক্যামেরাটি 'সেন্টার পাঞ্চ-হোল' ডিজাইনের। এর পেছনের ক্যামেরা সেটআপে রয়েছে ৬৪ মেগাপিক্সেল মেইন লেন্স, ২ মেগাপিক্সেল লেন্স এবং একটি QVGA লেন্স; সাথে আছে PDAF, ম্যাক্রো ও ডেপথ সেন্সর, কোয়াড-এলইডি ফ্ল্যাশ, এইচডিআর (HDR) এবং কোয়াড এইচডি (Quad HD) ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা। এর সামনের ক্যামেরাটি ৩২ মেগাপিক্সেলের।

ফোনটিতে ৫০০০ mAh-এর ব্যাটারি রয়েছে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং এবং রিভার্স চার্জিং সুবিধা সমর্থন করে। এতে ৮ জিবি র‍্যাম, ২.২ গিগাহার্টজ পর্যন্ত অক্টা-কোর সিপিইউ এবং Mali-G57 MC2 জিপিইউ (GPU) ব্যবহার করা হয়েছে। এটি মিডিয়াটেক হেলিও জি৯৯ (MediaTek Helio G99 - ৬ ন্যানোমিটার) চিপসেট দ্বারা চালিত।

Infinix-Note-30--আপনার-পছন্দের-বেস্ট--স্মার্টফোন

ডিভাইসটিতে ১২৮ বা ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং ডেডিকেটেড মাইক্রো-এসডি (MicroSD) স্লট রয়েছে। ফোনটিতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও দেওয়া হয়েছে।

নিম্নে এই ফোনটি সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হলোঃ

  • Infinix ব্র্যান্ডের Note 30 মডেলের Android, Operating System- এর এই স্মার্টফোনটি এখন দুটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, যেমন- 128/256GB ইন্টারনাল স্টোরেজ। যার প্রসেসর হচ্ছে, MediaTek Helio G99
  • ফোনটির বডি ডাইম্যানশনস হচ্ছে- (168.6 x 76.6 x 8.5) মিমি. এবং ওজন- 219 গ্রাম।
  • এর নেটওয়ার্ক ‍সিম- Dual SIM (Nano-SIM, Dual stand-by) এবং Dust and Splash Resistant
  • Infinix Note 30- ফোনটির ডিসপ্লে সাইজ- 6.78 inches এবং রেজুল্যাশন- 1080 x 2460 px (FHD+) যার পিক্সেল ডেনসিটি 396 ppi
  • এর Memory Internal- 128/256GB এবং Ram- 8GB
  • প্রাইমারী ক্যামেরা - 64 MP, f/1.7, (wide), 1/2.0", 0.7µm, PDAF 2 MP, f/2.4, (depth) QVGA
  • সেকেন্ডারী ক্যামেরা- 16 MP, Wide Angle, Primary Camera
  • ভিডিও রেজুলেশনস- 2560x1440, 1080x720p@30fps
  • ব্যাটারী Capacity- 5000 mAh/Li-Ion (Lithium Ion)এবং Non-removable
  • বডি Color- Obsidian Black, Interstellar Blue, Sunset Gold

👍 Infinix Note 30- এর বাজার মূল্য- 18,999 টাকা/ 21,999 টাকা (অফিসিয়াল)।

আরো পড়ুনঃ বাংলাদেশে ১৮ হাজার টাকার মধ্যে সেরা কিছু স্মার্টফোন- ২০২৬

প্রশ্ন ও উত্তরঃ ২০-২২ হাজার টাকার মাঝে ভালো মানের সেরা ফোন বাংলাদেশ ২০২৬

প্রশ্নঃ ২০২৬ সাল (বর্তমান) বাংলাদেশের সবচেয়ে ভালো ফোন কোনটি?
উত্তরঃ বাংলাদেশের সবচেয়ে ভালো ফোন বা ব্র্যান্ড নির্ধারণ করা হয় ব্যবহারকারীর বাজেট, পছন্দ ও প্রয়োজনের ওপর ভিত্তি করে। তবে সামগ্রিক পারফরম্যান্স, ক্যামেরা ও জনপ্রিয়তার দিক থেকে বর্তমানে শীর্ষে রয়েছে অ্যাপল (আইফোন), স্যামসাং এবং শাওমির মতো আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো।

প্রশ্নঃ ২০২৬ সালের সেরা মানের ক্যামেরা ফোন কোনটি?
উত্তরঃ বর্তমানে সেরা মানের ক্যামেরা ফোনের তালিকায় শীর্ষস্থানে রয়েছে; Samsung Galaxy S26 Ultra, Apple iPhone 17 Pro Max, এবং Google Pixel 10 Pro XL। মোবাইল ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে চমৎকার পারফরম্যান্সের জন্য এই ফোনগুলো বিশ্বে সর্বাধিক জনপ্রিয়। আপনার বাজেট ও পছন্দের ওপর ভিত্তি করে সেরা ফোনটি বেছে নিতে পারেন।

প্রশ্নঃ কম বাজেটের ভালো ফোন কোনটি?
উত্তরঃ কম বাজেটের ভালো ফোনের তালিকায় সেরা কয়েকটি ফোন হলো (১২ হাজার টাকার নিচে) Samsung Galaxy M05, Infinix Smart 9 এবং Realme Note 60। আরেকটু বেশি বাজেটে (১৫ থেকে ২৫ হাজার টাকার মধ্যে) Tecno Spark 50 এবং Redmi Note series দুর্দান্ত পারফরম্যান্স, বড় ব্যাটারি ও ভালো ক্যামেরা দিয়ে থাকে।

প্রশ্নঃ বিশ্বে নাম্বার ওয়ান মোবাইল ফোন কোনটি ২০২৬?
উত্তরঃ বিক্রির দিক থেকে বর্তমানে বিশ্বের নাম্বার ওয়ান মোবাইল ফোন ব্র্যান্ড হলো দক্ষিণ কোরিয়ার স্যামসাং এবং যুক্তরাষ্ট্রের অ্যাপল। তবে পারফরম্যান্স, ক্যামেরা ও সামগ্রিক মানের বিচারে শীর্ষস্থানীয় ফ্ল্যাগশিপ ফোনগুলোর মধ্যে অন্যতম হলো অ্যাপলের আইফোন ১৭ প্রো ম্যাক্স এবং স্যামসাংয়ের গ্যালাক্সি এস২৫ আল্ট্রা অথবা গ্যালাক্সি এস২৬ আল্ট্রা।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

গ্রো কেয়ার আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url