বাংলাদেশে সেরা কিছু oraimo স্মার্ট ওয়াচের বর্তমান দাম ও স্পেসিফিকেশন - ২০২৬
বিসমিল্লাহির রাহমানির রাহিম,
প্রিয় পাঠক- আসসালামু আলাইকুম, ২০২৬ সালে বাংলাদেশের গ্যাজেট বাজারে স্টাইল ও বাজেটের চমৎকার মেলবন্ধনে দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে oraimo স্মার্ট ওয়াচ। উন্নত ফিটনেস ট্র্যাকিং, দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ এবং প্রিমিয়াম ডিজাইনের কারণে জেন-জি (তরুণ প্রজন্মের) মাঝে এই স্মার্ট ওয়াচগুলোর চাহিদা এখন তুঙ্গে।
আপনি যদি কম খরচে কলিং ফিচার, অ্যামোলেড ডিসপ্লে এবং স্বাস্থ্য সুরক্ষার সব আধুনিক ট্র্যাকার চান, তবে oraimo আপনার সেরা পছন্দ হতে পারে। তাই আজকে আমাদের আর্টিকেলটিতে আলোচ্য বিষয় হচ্ছে, ‘বাংলাদেশে সেরা কিছু oraimo স্মার্ট ওয়াচের বর্তমান দাম ও স্পেসিফিকেশন - ২০২৬ ’।
পেজ সূচিপত্রঃ বাংলাদেশে সেরা কিছু oraimo স্মার্ট ওয়াচের বর্তমান দাম ও স্পেসিফিকেশন - ২০২৬
- বাংলাদেশে সেরা কিছু oraimo স্মার্ট ওয়াচের বর্তমান দাম ও স্পেসিফিকেশন - ২০২৬
- Oraimo Watch 6 Pro- সম্পর্কে বিস্তারিত দেখুন
- Oraimo Watch Nova 2R- এর বিস্তারিত ডাটা জেনে নিন
- Oraimo Watch 6 Nano- স্মার্ট ওয়াচটির সমস্ত কিছু জানুন
- Oraimo Watch 5R- এর বিস্তারিত তথ্য জেনে নিন
- Oraimo Watch Muse 2 Lite- আপনার পছন্দের স্মার্ট ওয়াচ সম্পর্কে জানুন
- পোস্টের শেষ-কথাঃ বাংলাদেশে সেরা কিছু oraimo স্মার্ট ওয়াচের বর্তমান দাম ও স্পেসিফিকেশন - ২০২৬
বাংলাদেশে সেরা কিছু oraimo স্মার্ট ওয়াচের বর্তমান দাম ও স্পেসিফিকেশন - ২০২৬
- স্মার্ট ডিজাইন: বর্গাকার ও বৃত্তাকার উভয় প্যাটার্নে মেটালিক ফিনিশ ও প্রিমিয়াম স্ট্র্যাপের চমৎকার কম্বিনেশন।
- ডিসপ্লে প্রযুক্তি: সাধারণত কড়া রোদেও স্পষ্ট দেখার জন্য বেশিরভাগ মডেলে রয়েছে উজ্জ্বল অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে।
- ব্লুটুথ কলিং: ওয়াচগুলোতে রয়েছে সরাসরি স্পষ্ট আওয়াজে কথা বলার জন্য আপগ্রেডেড ওয়ান-চিপ ব্লুটুথ কলিং সিস্টেম।
- স্বাস্থ্য ট্র্যাকিং: থাকছে আপনার ২৪ ঘণ্টা হার্ট রেট, এসপিওটু (SpO2) বা রক্তে অক্সিজেনের মাত্রা এবং স্লিপ মনিটরিং সুবিধা।
- ফিটনেস মোড: ডিভাইসগুলোতে দৌড়ানো, সাইক্লিং ও সাঁতারসহ প্রায় ১০০টিরও বেশি স্পোর্টস মোড যুক্ত করা হয়েছে।
- ব্যাটারি: মডেলগুলোতে রয়েছে সাধারণ ব্যবহারে ৭ থেকে শুরু করে সর্বোচ্চ ১৫ দিন পর্যন্ত ব্যাকআপ দেওয়ার শক্তিশালী ব্যাটারি।
- পানি ও ধুলাবালি প্রতিরোধ: নিরাপদ ব্যবহারের জন্য সুইমিং বা বৃষ্টির পানির হাত থেকে সুরক্ষার জন্য রয়েছে আইপি৬৮ (IP68) রেটিং।
- দাম ২০২৬: বাংলাদেশে oraimo স্মার্ট ওয়াচ সাধারণত- ৩,০০০ টাকা থেকে শুরু করে ৬,০০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে।
নিচে আপনার বাজেটের মধ্যে নিত্য-নতুন সেরা কিছু আকর্ষণীয় ও চমৎকার মডেলের oraimo স্মার্ট ওয়াচের বর্তমান দাম ও স্পেসিফিকেশন উল্লেখ করা হলো-
Oraimo Watch 6 Pro- সম্পর্কে বিস্তারিত দেখুন
এছাড়া, এর দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ, IP68 ওয়াটার রেজিস্ট্যান্স এবং অ্যান্ড্রয়েড ও আইওএস উভয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়ায় এটি ব্যস্ত ব্যবহারকারীদের জন্য একটি চমৎকার পছন্দ। সকালের ব্যায়াম থেকে শুরু করে সন্ধ্যার মিটিং পর্যন্ত, Oraimo Watch 6 Pro আপনাকে আরাম বা স্টাইলের সাথে সংযুক্ত এবং নিয়ন্ত্রণে রাখে। নিচে মডেলটির দাম ও স্পেসিফিকেশন উল্লেখ করা হলো-
👉 ব্র্যান্ডঃ Oraimo
👉 মডেলঃ Watch 6 Pro
👉 অপারেটিং সিস্টেমঃ iOS 12.0 বা তার উপরে, Android 7.0 বা তার উপরে
👉 কানেকশন টাইপঃ ব্লুটুথ কলিং
👉 ব্লুটুথঃ ভার্সন ৫.৩
👉 ডিসপ্লেঃ ১.৬৯" ফুল টাচ কালার কার্ভড স্ক্রিন
👉 ডায়মেনশনঃ ৪৩.১ × ৩৫.৫ × ১০.৫ মিমি
👉 সোয়েট এবং ওয়াটার রেজিস্ট্যান্সঃ IP68 (স্পেলস, রেইন, সোয়েট রেজিস্ট্যান্স)
👉 ফিচারসঃ ২৪/৭ স্বাস্থ্য পর্যবেক্ষণ, ১০০টিরও বেশি স্পোর্টস মোড, কাস্টমাইজযোগ্য ওয়াচ ফেস।
👉 ব্যাটারি টাইপঃ পিওর কোবাল্ট ব্যাটারি (Pure Cobalt Battery)
👉 ব্যাটারি ক্যাপাসিটিঃ ২২০ মিলি-অ্যাম্পিয়ার আওয়ার (350mAh)
👉 ব্যাটারি লাইফঃ সাধারণ ব্যবহারে ৭ - ৮ দিন পর্যন্ত (সাধারণত ২১ দিন স্ট্যান্ডবাই)
👉 ওয়েটঃ ৪৭.৫ গ্রাম
👉 কালারঃ Oraimo Watch 6 Pro কলিং স্মার্ট ওয়াচটি মূলত ক্রোম ব্ল্যাক (Chrome Black), টাইটানিয়াম গোল্ড (Titanium Gold) কালার ভ্যারিয়েন্টে পাওয়া যায়।
💨 Oraimo Watch 6 Pro- এর বাজার মূল্য- ৩,৪১০ টাকা।
Oraimo Watch Nova 2R- এর বিস্তারিত ডাটা জেনে নিন
এতে রয়েছে একটি ১.৪৩-ইঞ্চি গোলাকার অ্যামোলেড ডিসপ্লে যার ৪৬৬×৪৬৬ রেজোলিউশন অত্যন্ত স্পষ্ট এবং এটি টেকসই অ্যান্টি-স্ক্র্যাচ পান্ডা গ্লাস দ্বারা সুরক্ষিত, যা প্রাণবন্ত ভিজ্যুয়াল প্রদান করে। ৩০০mAh লিথিয়াম পলিমার ব্যাটারি দ্বারা চালিত এই Oraimo ওয়াটারপ্রুফ স্মার্ট ওয়াচটি সাধারণ ব্যবহারে ১০ দিন পর্যন্ত এবং ৩৫ দিনের স্ট্যান্ডবাই টাইম দেয়, যা মাত্র ৩ ঘণ্টায় সম্পূর্ণ চার্জ হয়ে যায়।
নিচে মডেলটির দাম ও স্পেসিফিকেশন উল্লেখ করা হলো-
👉 ব্র্যান্ডঃ Oraimo
👉 মডেলঃ Watch Nova 2R
👉 অপারেটিং সিস্টেমঃ এটি মূলত ওরাইমোর ইন-হাউস সফটওয়্যারের ওপর ভিত্তি করে তৈরি, যা Oraimo Health অ্যাপের মাধ্যমে অ্যান্ড্রয়েড ও আইওএস (iOS)-এর সাথে সংযুক্ত হয়।
👉 কানেকশন টাইপঃ ব্লুটুথ কলিং
👉 ব্লুটুথঃ ভার্সন ৫.৪
👉 ডিসপ্লেঃ ১.৪৩'' অ্যামোলেড (৪৬৬*৪৬৬ রেজোলিউশন)
👉 ডায়মেনশনঃ ৪৬.৪ × ৪৬.৪ × ১০.৪ মিমি
👉 সোয়েট এবং ওয়াটার রেজিস্ট্যান্সঃ IP68 (স্পেলস, রেইন, সোয়েট রেজিস্ট্যান্স)
👉 ফিচারসঃ সরাসরি কব্জি থেকে এইচডি (HD) ব্লুটুথ কলিং, এআই (AI) জেনারেটেড ওয়াচ ফেইস এবং ১৪০টিরও বেশি স্পোর্টস মোড সাপোর্ট করে।
👉 ব্যাটারি টাইপঃ লিথিয়াম পলিমার (Lithium polymer)
👉 ব্যাটারি ক্যাপাসিটিঃ ৩০০ মিলি-অ্যাম্পিয়ার আওয়ার (300mAh)
👉 ব্যাটারি লাইফঃ সাধারণ ব্যবহারে ৮-১০ দিন পর্যন্ত (সাধারণত ৩৫ দিন স্ট্যান্ডবাই)
👉 ওয়েটঃ ৬৫.১ গ্রাম
👉 কালারঃ Oraimo Watch Nova 2R কলিং স্মার্ট ওয়াচটি মূলত ক্রোম ব্ল্যাক (Chrome Black) কালারে পাওয়া যায়।
💨 Oraimo Watch Nova 2R- এর বাজার মূল্য- ৫,৬৯৮ টাকা।
Oraimo Watch 6 Nano- স্মার্ট ওয়াচটির সমস্ত কিছু জানুন
Oraimo Watch 6Nano- একটি আকর্ষণীয় ও বহুমুখী স্মার্টওয়াচ যা সৌন্দর্য, এর কার্যক্ষমতা এবং দৈনন্দিন ব্যবহারের সুবিধার সমন্বয় ঘটায়। Oraimo Watch 6Nano- ১০০টিরও বেশি স্পোর্ট মোড সমর্থন করে, যার ফলে আপনি দৌড়ানো, সাইকেল চালানো, সাঁতার কাটা বা ঘরের ভেতরে প্রশিক্ষণ নেওয়ার সময় আপনার ওয়ার্কআউটগুলো নির্ভুলভাবে ট্র্যাক করা সহজ হয়।
এর IP68 ওয়াটারপ্রুফ রেটিং ঘাম, জলের ছিটা এবং জলে সম্পূর্ণ ডুবে যাওয়া থেকে ধারাবাহিক সুরক্ষা নিশ্চিত করে, যা এটিকে ওয়ার্কআউট এবং দৈনন্দিন ব্যবহার উভয়ের জন্যই আদর্শ করে তোলে। Oraimo Watch 6 Nano OSW-807N একটি স্থিতিশীল এবং দ্রুত সংযোগের জন্য ব্লুটুথ সংস্করণ ৫.৩ ব্যবহার করে, যার ফলে আপনার স্মার্টফোনের সাথে এটি মসৃণভাবে সিঙ্ক হয়।
এটি iOS 12.0 এবং তার উপরের সংস্করণ, এবং Android 7.0 এবং তার উপরের সংস্করণের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং Oraimo হেলথ অ্যাপের সাথে সহজে সংযুক্ত হয়, যা আপনাকে বিস্তারিত স্বাস্থ্য ডেটা, ব্যায়ামের সারাংশ এবং ব্যক্তিগতকৃত তথ্য দেখার সুযোগ দেয়।
এর ২১০mAh লিথিয়াম পলিমার ব্যাটারি একবার চার্জে ৫ দিন পর্যন্ত চলতে পারে, যা ঘন ঘন রিচার্জ করা ছাড়াই দৈনন্দিন ব্যবহারের জন্য এটিকে উপযুক্ত করে তোলে এবং এটি সম্পূর্ণ চার্জ হতে প্রায় ৩ ঘন্টা সময় নেয়।
নিচে মডেলটির দাম ও স্পেসিফিকেশন উল্লেখ করা হলো-
👉 ব্র্যান্ডঃ Oraimo
👉 মডেলঃ Watch 6 Nano
👉 অপারেটিং সিস্টেমঃ এটিতে Oraimo -এর নিজস্ব মালিকানাধীন (Proprietary) বিল্ট-ইন সফটওয়্যার ব্যবহার করা হয়েছে।
👉 কানেকশন টাইপঃ ব্লুটুথ কলিং
👉 ব্লুটুথঃ ভার্সন ৫.৩
👉 ডিসপ্লেঃ ১.৫২" টিএফটি ফুল টাচ কালার স্ক্রিন অ্যান্টি-স্ক্র্যাচ পান্ডা গ্লাস।
👉 ডায়মেনশনঃ ৩৯.৭৪ × ৩২.৬৮ × ১০.৭ মিমি
👉 সোয়েট এবং ওয়াটার রেজিস্ট্যান্সঃ IP68 পানিরোধী
👉 ফিচারসঃ সরাসরি কব্জি থেকে এইচডি (HD) ব্লুটুথ কলিং, এআই (AI) জেনারেটেড ওয়াচ ফেইস এবং ১০০টিরও বেশি স্পোর্টস মোড সাপোর্ট করে।
👉 ব্যাটারি টাইপঃ লিথিয়াম পলিমার (Lithium polymer)
👉 ব্যাটারি ক্যাপাসিটিঃ ২১০ মিলি-অ্যাম্পিয়ার আওয়ার (300mAh)
👉 ব্যাটারি লাইফঃ সাধারণ ব্যবহারে ৫ দিন পর্যন্ত।
👉 ওয়েটঃ ৪২.২ গ্রাম
👉 কালারঃ Oraimo Watch 6 Nano কলিং স্মার্ট ওয়াচটি সাধারণত Black (কালো) রঙে পাওয়া যায়। এর স্ট্র্যাপ কালার হিসেবে কালো ও সাদার সংমিশ্রণও (Black and White) দেখা যায়।
💨 Oraimo Watch 6 Nano- এর বাজার মূল্য- ৩,৬৯৯ টাকা।
Oraimo Watch 5R- এর বিস্তারিত তথ্য জেনে নিন
Watch 5R ব্লুটুথ কলিং স্মার্ট ওয়াচটি ABS, PC এবং সিলিকন দিয়ে তৈরি, যা এটিকে টেকসই করে তোলে। 300mAh ব্যাটারির সাহায্যে এটি একবার চার্জে ১০ দিন পর্যন্ত চলতে পারে। স্মার্ট ওয়াচটিতে একটি লিথিয়াম পলিমার ব্যাটারি রয়েছে যা ৩২ দিন পর্যন্ত অসাধারণ স্ট্যান্ডবাই থাকে। এটি সম্পূর্ণ চার্জ হতে প্রায় তিন ঘন্টা সময় নেয়।
এর ৪৮ x ৩৯ x ১১ মিমি (ব্যান্ড ছাড়া) ক্ষুদ্র আকার এবং ৫৩.৭৮ গ্রাম (স্ট্র্যাপ সহ) হালকা ডিজাইনের কারণে এটি পরা সহজ। সহজ যোগাযোগের জন্য এটি ব্লুটুথ সংস্করণ ৫.৩ সমর্থন করে।
নিচে মডেলটির দাম ও স্পেসিফিকেশন উল্লেখ করা হলো-
👉 ব্র্যান্ডঃ Oraimo
👉 মডেলঃ Watch 5R
👉 অপারেটিং সিস্টেমঃ এটিতে Oraimo -এর নিজস্ব মালিকানাধীন (Proprietary) বিল্ট-ইন সফটওয়্যার ব্যবহার করা হয়েছে।
👉 কানেকশন টাইপঃ ব্লুটুথ কলিং
👉 ব্লুটুথঃ ভার্সন ৫.৩
👉 ডিসপ্লেঃ ১.৪৩" অ্যামোলেড, ৪৬৬x৪৬৬ রেজোলিউশন।
👉 ডায়মেনশনঃ ৪৮ × ৩৯ × ১১ মিমি
👉 সোয়েট এবং ওয়াটার রেজিস্ট্যান্সঃ IP68 পানিরোধী
👉 ফিচারসঃ ১০০+ স্পোর্টস মোড, ওয়্যারলেস এইচডি কলিং, এআই-জেনারেটেড ওয়াচ ফেস, ২৪-ঘন্টা স্বাস্থ্য পর্যবেক্ষণ।
👉 ব্যাটারি টাইপঃ লিথিয়াম পলিমার (Lithium polymer)
👉 ব্যাটারি ক্যাপাসিটিঃ ৩০০ মিলি-অ্যাম্পিয়ার আওয়ার (300mAh)
👉 ব্যাটারি লাইফঃ সাধারণ ব্যবহারে ১০ দিন পর্যন্ত (সাধারণত ৩৫ দিন স্ট্যান্ডবাই)।
👉 ওয়েটঃ ৫৩.৭৮ গ্রাম (স্ট্র্যাপ সহ)
👉 কালারঃ Oraimo Watch 5R কলিং স্মার্ট ওয়াচটি সাধারণত Black (কালো) রঙের পাওয়া যায়।
💨 Oraimo Watch 5R- এর বাজার মূল্য- ৪,২৯৯ টাকা।
Oraimo Watch Muse 2 Lite- আপনার পছন্দের স্মার্ট ওয়াচ সম্পর্কে জানুন
বাংলাদেশের যেসব ক্রেতা স্বাস্থ্য, ফিটনেস এবং যোগাযোগের জন্য একটি সক্ষম ও সাশ্রয়ী পরিধানযোগ্য ডিভাইস চান, তাদের জন্য Oraimo Watch Muse 2 Lite স্মার্ট ওয়াচটি দৈনন্দিন ব্যবহারে এক অসাধারণ সুবিধা প্রদান করে।
নিচে মডেলটির দাম ও স্পেসিফিকেশন উল্লেখ করা হলো-
👉 ব্র্যান্ডঃ Oraimo
👉 মডেলঃ Watch Muse 2 Lite
👉 অপারেটিং সিস্টেমঃ অ্যান্ড্রয়েড এবং আইওএস।
👉 কানেকশন টাইপঃ ব্লুটুথ কলিং
👉 ব্লুটুথঃ ভার্সন ৫.৪
👉 ডিসপ্লেঃ ১.২৬" টিএফটি এলসিডি, রেজোলিউশন: ৩৬০ x ৩৬০ পিক্সেল, ২.৫ডি কার্ভড, ৬০ হার্টজ রিফ্রেশ রেট, ৪০৪ পিপিআই আল্ট্রা-ক্লিয়ার ডিসপ্লে, ১০০০ নিট স্ক্রিন লুমিন্যান্স।
👉 ডায়মেনশনঃ ৪২ × ৩৬ × ১০.২৫ মিমি
👉 সোয়েট এবং ওয়াটার রেজিস্ট্যান্সঃ IP68 পানিরোধী
👉 ফিচারসঃ ১৪০+ ফিটনেস প্রোগ্রাম, মিনি গেমস, ২৪ ঘন্টা স্বাস্থ্য পর্যবেক্ষণ এবং এআই ইএনসি কলিং।
👉 ব্যাটারি টাইপঃ লিথিয়াম পলিমার (Lithium polymer)
👉 ব্যাটারি ক্যাপাসিটিঃ ১৯০ মিলি-অ্যাম্পিয়ার আওয়ার (300mAh)
👉 ব্যাটারি লাইফঃ সাধারণ ব্যবহারে ৬ দিন পর্যন্ত (সাধারণত ২১ দিন স্ট্যান্ডবাই)।
👉 ওয়েটঃ ৩৯.৮গ্রাম
👉 কালারঃ Oraimo Watch Muse 2 Lite কলিং স্মার্ট ওয়াচটি সাধারণত Rose Gold (রোজ গোল্ড) রঙের পাওয়া যায়।
💨 Oraimo Watch Muse 2 Lite- এর বাজার মূল্য- ৩,৩৪৪ টাকা।
পোস্টের শেষ-কথাঃ বাংলাদেশে সেরা কিছু oraimo স্মার্ট ওয়াচের বর্তমান দাম ও স্পেসিফিকেশন - ২০২৬
পরিশেষে, এই আর্টিকেলটিতে উল্লিখিত সেরা কিছু oraimo স্মার্ট ওয়াচ আপনার জীবনের প্রতিদিনের কাজগুলোকে আরও সহজ এবং স্মার্টভাবে পরিচালনা করতে সহায়তা করবে বলে আশা করি। যেমন- ফিটনেস ট্র্যাকিং, ইনডোর- আউটডোর কলিং ফিচার, ডিজাইন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ফিচারসমূহ দেখে আপনার বাজেটের মধ্যে সেরাটি পছন্দ করুন এবং এই স্মার্ট ও জেন-জির যুগে আপনার ডিজিটালকে ও স্মার্ট জীবন আরও উন্নত ও স্মার্ট করুন।






গ্রো কেয়ার আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url